'গরু-ছাগল তো কুরবানি দেব, আর সাম্প্রদায়িকতা কবে ত্যাগ করব'! ইদে বার্তা মীরের
খুশির ইদ ঘিরে গোটা দেশেই এদিন সকাল থেকে উৎসবের আমেজ। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এদিন খুশির ইদ পালনের ছবি বার বার উঠে এসেছে। ইদ উপলক্ষ্যে এদিন সুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের একাধিক সেলেবও।
খুশির ইদ ঘিরে গোটা দেশেই এদিন সকাল থেকে উৎসবের আমেজ। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এদিন খুশির ইদ পালনের ছবি বার বার উঠে এসেছে। ইদ উপলক্ষ্যে এদিন সুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের একাধিক সেলেবও। তবে সকলের থেকে খানিকটা আলাদা মেজাজে এদিন ইদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তথা সঞ্চালক মীর।

মীর এদিন তাঁর ফেসবুক পেজ-এ এক পোস্ট-ে লিখেছেন , ' গোরু ছাগল তো আমরা কুরবানি দেবো। প্রতি বারের মতন। ত্যাগের উৎসব বলে কথা। তা বলছিলাম কি... ইগো ত্যাগ করবো কবে?
সাম্প্রদায়িক মানসিকতা ত্যাগ করবো কবে? কবে ত্যাগ করবো মিথ্যে অহংকার, মেকী সভ্যতার ছায়া? ..' এর পর তিনি লেখে, 'কবে বাদ দেবো পুত্র ও কন্যা সন্তানের মধ্যে ফারাক করা?
কবে ত্যাগ করবো ধর্মের নামে মানুষ মারার নেশা?
কবে ত্যাগ করবো অন্যের বিশ্বাসে আঘাত করার বদ অভ্যেস? ..কবে দেবো এই সব কিছুর কুরবানি.. '
দেশের একাধিক সমস্যাকে তুলে ধরে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মীরের এই বার্তা রীকিমতো মন কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্যেই সেই ফেসবুক পোস্ট ছুঁয়েছে ১০ হাজার 'লাইক'। পড়েছে ৯১০টির ও বেশি 'কমেন্ট'। পোস্ট টি এমন এক দিনে শেয়ার হয়েছে হাজারেরও বেশি। সবমিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রিতীর এই বার্তা এদিনের উৎসবের আমেজের অন্যতম বড় পাওনা।












Click it and Unblock the Notifications