Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোয়েলের 'প্রেমের কাহিনি' নিসপালের সঙ্গে, বিয়ের আগে রঞ্জিত মল্লিক কী বলেছিলেন জানেন

কোয়েলের 'প্রেমের কাহিনি' নিশপালের সঙ্গে, বিয়ের আগে রঞ্জিত মল্লিক কী বলেছিলেন জানেন

২০০৮ সালে মুক্তি পেয়েছিল কোয়েল , দেব অভিনীত ছবি 'প্রেমের কাহিনি'। তবে ততদিনে কোয়েলের জীবনের প্রেমের কাহিনি নিয়ে টলিউডে বহু চর্চা শুরু হয়ে গিয়েছে। স্বনামধ্যন রঞ্জিত মল্লিকের পরিবারের সন্তান কোয়ল তখন বহু ভক্তের চোখে নক্ষত্র সম! তাঁর রূপে অনেকেই মাতোয়ারা তখন। টলিউডের এই নামী অভিনেত্রীর সঙ্গে এরপর প্রেম থেকে বিয়ে সম্পন্ন হয় নামী প্রযোজক নিসপাল সিং রানের। কেমন ছিল সেই প্রেম কাহিনি! পরিবারের তরফেই বা সেই সময় কোন বার্তা পান এই জুটি? দেখে নেওয়া যাক।

প্রথম দেখা

প্রথম দেখা

এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছেন, ২০০৫ সালে নিসপাল সিং রানের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই সময় একটি ছবি কোয়েলকে তিনি অফার করেছিলেন। ছবিটি শেষমেশ তখনও হয়ে না উঠলেও দু'জনের মনে যে প্রেমের ছবি গেঁথে গিয়েছিল তা বলাই বাহুল্য।

কীভাবে প্রেমে পড়েন তাঁরা!

কীভাবে প্রেমে পড়েন তাঁরা!

সাক্ষাৎকারে কোয়েল বলেছেন, নিশপাল সিং রানের ভদ্র নম্র স্বভাবে তিনি ইম্প্রেসড ছিলেন! খুব মিষ্টভাষী রানেকে এই স্বভাবের জন্যই মে ধরেছিল কোয়েলের। অন্যদিকে ওই একই সাক্ষাৎকারে নিশপাল সিং রানে বলেন, কোয়েলের ঘরোয়া মেয়ের মতো আচরণে তিনি কাবু হয়ে যান! টলিউডের নামী অভিনেত্রী হয়েও, এত টুকু অহংকার না থাকা মল্লিক বাড়ির মেয়ের এই স্বভাবই প্রেমে ঘায়েল করে নিশপাল সিং রানেকে।

ফার্স্ট ডেটে কী ঘটেছিল?

ফার্স্ট ডেটে কী ঘটেছিল?

কোয়েলের মতে তাঁদের প্রথম ডেট হিসাবে রায়চক থেকে তাঁর ফেরার সময়ের ঘটনাই মনে পড়ে। সেদিন কাজের জন্য কোয়েলকে বাইরে যেতে হয়েছিল। যেদিন বেশ রাত হয়ে গিয়েছিল। আর সেদিন শো শেষ করে কোয়েলের বাড়ি ফেরার সময়, তাঁকে নিজের গাড়িতে নিসপাল বাাড়ি পৌঁছে দেন। কোয়েলের মতে সেই ঘটনাই তাঁদের ফার্স্ট ডেট!

নিশপালই কোয়েলের জীবনের প্রথম বয়ফ্রেন্ড!

নিশপালই কোয়েলের জীবনের প্রথম বয়ফ্রেন্ড!

প্রসঙ্গত, বহুবারই কোয়েল একথা জানিয়েছেন যে নিশপালই তাঁর জীবনের প্রথম বয়ফ্রেন্ড। আর তাঁকেই বিয়ে করেছেন তিনি। ফলে স্বভাবতই ফিল্মের মতোই স্বপ্ন সুন্দর কোয়েল নিসপালের প্রেম কাহিনি।

 বিয়ের আগে রঞ্জিত মল্লিক কী বলেছিলেন?

বিয়ের আগে রঞ্জিত মল্লিক কী বলেছিলেন?

কলকাতার বিখ্যাত মল্লিক বাড়ির মেয়ের বিয়ের প্রশ্নে পরিবার কী বলেছিল তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। বিশেষত ,বাবা রঞ্জিত মল্লিক মেয়ে কোয়েলের এই সম্পর্ক নিয়ে কী বলেছিলেন, তা এই প্রেম কাহিনীতে খুবই তাৎপর্যপূর্ণ। কোয়েল নিজেই বিয়ের আগের এক সাক্ষাৎকারে জানান, একবার রাতে খাবার টেবিলে বসে আচমকাই রঞ্জিত মল্লিক বলে উঠেছিলেন, 'রানে খুব ভালো ছেলে।' ব্যাস! কোয়েলের বুঝতে অসুবিধে হয়নি যে তাঁর বাবা কী চাইছেন।

রানেকে নিয়ে কোয়েলের পরিবার কী বলেছে?

রানেকে নিয়ে কোয়েলের পরিবার কী বলেছে?

এদিকে, নিসপাল সিং রানের ওপর বহু আগে থেকেই যে মল্লিক পরিবার ভরসা করত , তা প্রকাশিত হয়েছে নিসপালের কথায়। এক সাক্ষাৎকারে নিসপাল জানান যে, কোয়েলকে কোনও সময় ফোনে না পেলে , তাঁর মা নিশপালকেই ফোন করে কোয়েলের খোঁজ নিতেন। এমনকি রাত বেরাতেও এমন ঘটলে মল্লিক পরিবারের ভরসা হয়ে ওঠেন নিসপাল।

 প্রেম কীভাবে লুকিয়ে রাখতে পেরেছিলেন বিয়ের আগে!

প্রেম কীভাবে লুকিয়ে রাখতে পেরেছিলেন বিয়ের আগে!

বিয়ের আগে প্রেমের ঘটনা লুকিয়ে রাখা যে একটা 'শিল্প', তা অনেকেই স্বীকার করেন! কোয়েল ও নিসপাল রানেও বহুদিন ধরে সম্পর্ক লুকিয়ে রাখেন। ফিল্মের সেট-এ দুজনের দেখা হলেও তাঁরা অল্প কথা বার্তা বলে চলে যেতেন। বিষয়টিকে পেশাগত দিকেই রাখতেন। ফলে কাকপক্ষী টের পায়নি তখনও।

বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব

প্রেম যতই লুকোনো থাকুক না কেন একবার তার প্রকাশ হবেই। আর সেই কারণেই, রানের সামনেও মল্লিক পরিবারের প্রশ্ন আসে। কোয়েলের বাবা-মাই নিশপালকে জিজ্ঞাসা করেন বলে শোনা যায় , যে তিনি কি কোয়েলকে বিয়ে করবেন? এদিকে নিশপালের পরিবারে ততদিনে কোয়েলকে সকলেই পছন্দ করেন?

 শাঁখা-পলা ও মেহেন্দি-চুড়ির বিয়ে!

শাঁখা-পলা ও মেহেন্দি-চুড়ির বিয়ে!

এরপর ২০১৩ সালে স্বপ্ন সুন্দর এই প্রেম কাহিনি পরিণতি পেয়েছে বিয়ের রূপে। একদিকে বাঙালি মতে বিয়ে, অন্যদিকে পাঞ্জাবী পরিবারের রীতি মেনে কোয়েলকে গৃহবধূ করে বরণ করেছে রানে পরিবার। এরপর কোয়েল রানের দাম্পত্য জীবনে পূর্ণতা দিয়ে ঘর আলো করে এসেছে সন্তান। আর তা নিয়েই কোয়েল ও নিশপালের সুখী প্রেম জীবন।

 দুজনের খাবারের পছন্দ

দুজনের খাবারের পছন্দ

নিশপালের প্রিয় বাঙালি খাবার লুচি ছোলার ডাল। আর কোয়েলের পছন্দ শীতকালে মক্কি দি রোটি-সর্ষোদা সাগ, আর তন্দুরি চিকেন।

ছবি সৌজন্য কোয়েল মল্লিকের ইনস্টাগ্রাম পেজ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+