বাংলার নামী অভিনেত্রী বিবাহ-বিচ্ছেদের পথে! কী ঘটেছে
টলিউডের স্বনামধন্য অভিনেত্রী এবার বিবাহ বিচ্ছেদের পথে। বাংলার অন্যতম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্য চট্টোপাধ্যায়ের বিয়ে এবার ভাঙা র মুখে। এমনই তথ্য উঠে আসছে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই।
টলিউডের স্বনামধন্য অভিনেত্রী এবার বিবাহ বিচ্ছেদের পথে। বাংলার অন্যতম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্য চট্টোপাধ্যায়ের বিয়ে এবার ভাঙা র মুখে। এমনই তথ্য উঠে আসছে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই। কারণ, অনন্যার স্বামী রাজ এক ফেসবুক পোস্টে এই বিবাহ বিচ্ছেদের কথা জানান। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা।

স্বামী রাজ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ' নতুন বছর , নতুন জীবন , অসফল সম্পর্কের শেষ । সব পরিণয় আনন্দ ও সুখের হয় না। যেটাই তুমি ভালোবাসো না কেন, তার একটা শেষ আছেই।' রাজ তাঁর ফেসবুক পোস্টে জানিয়ে দেন তিনি তিনি ও অনন্যা চট্টোপাধ্যায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। পোস্ট থেকে যা জানা গিয়েছে, তাতে মূলত দু'জন মানুষের ব্যক্তিত্বের সংঘাতই ধরা পড়েছে প্রতিটি পরতে।
প্রসঙ্গত ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' ছবিতে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়াও 'সুবর্ণলতা' সিরিয়ালে তাঁর অভিনয় মুগ্ধ করে বহু দর্শককে। সেই অনন্যার জীবনের এমন এক ঘটনা নিয়ে যদিও অভিনেত্রী নিজে কোনও কথা এখনও প্রকাশ্যে আনেননি।












Click it and Unblock the Notifications