কাঞ্চন-শ্রীময়ীর পথ পরিষ্কার, পাকাপাকি ভাবে সরে দাঁড়ালেন পিঙ্কি
দীর্ঘদিন ধরেই ভাঙনের জল্পনা চলছিল কাঞ্চনের সংসারে। কমেডি অভিনেতা থেকে রাজনীতিতেও পা রেখেছেন কাঞ্চন। তারপর থেকেই পিঙ্কির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে শুরু করে। পিঙ্কির ঘনিষ্ঠ বান্ধবী শ্রীময়ীর সঙ্গে প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করে িনয়েছিলেন কাঞ্চন।
প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যেত। পিঙ্কির ছেলেকে নিয়ে আলাদাই থাকছিলেন এতোদিন। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। অবশেষে সেই বিচ্ছেদে সিলমোহর পড়ল। আইনিভাবে বিচ্ছেদ হয়ে গেল কাঞ্চন পিঙ্কির। সাবিত্রি মুখোপাধ্যায়ের নাতনি পিঙ্কি।

এদিকে কাঞ্চনের সংসারে এই নিয়ে অশান্তি তীব্র আকার নিলে পিঙ্কি ছেলেকে নিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। এবং বাপের বাড়িতে এসে থাকতে শুরু করেন। এই সময়ের মধ্যেও কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। এমনকী তাঁরা বাইরেও একসঙ্গে পার্টি করতে শুরু করেছিলেন। একসঙ্গে সিরিয়ালেও কাজ করেছিলেন তাঁরা।
এদিকে ধীরে ধীরে নিজের কাজে মন দিতে শুরু করেন পিঙ্কি। ছেলেকে নিয়ে বাপেরবাড়িতেই রয়েছেন তিনি। বিচ্ছেদের মামলা শুরু করেন তিনি। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বিচ্ছেদ হল তাঁদের। ১০ জানুয়ারি আদালত তাঁদের বিচ্ছেদের মামলায় সিলমোহর দেয়। কাঞ্চন এবং পিঙ্কি দুজনেই এই খবরে সিলমোহর দিয়েছেন। ছেলে পিঙ্কির কাছেই রয়েছে যেেহতু সে এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি। এরই মধ্যে একাধিক সিরিয়ালে কাজ শুরু করে দিয়েছেন পিঙ্কি।












Click it and Unblock the Notifications