ঘর ভাঙার গুঞ্জন আরও এক বাঙালি তারকাকে নিয়ে! দাম্পত্যের মাঝে এক নায়িকার নাম জড়াতেই মুখ খুললেন অভিনেতা

ঘর ভাঙছে আরও এক বাঙালি তারকার! দাম্পত্যের মাঝে এক নায়িকার নাম জড়াতেই মুখ খুললেন অভিনেতা

নুসরত জাহানের বিয়ে ঘিরে প্রবল বিতর্কের মাঝেই টালিগঞ্জপাড়া থেকে শুরু করে বলিউডে পর্যন্ত ছড়িয়েছে এক তারকার ঘর ভাঙা নিয়ে গুঞ্জন। এই বাঙালি অভিনেতার দাম্পত্যের মধ্যেই উঠে এসেছে টলিউডের এক তামাম অভিনেত্রীর নাম। এবার এই যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং বিতর্কে থাকা অভিনেতা।

কী বলছেন অভিনেতা নিজে?

কী বলছেন অভিনেতা নিজে?

বাংলা ছবি 'অটোগ্রাফ' এ নজর কাড়া পারফরম্যান্সের পর থেকেই বাংলা ফিল্মের জগতে আলাদা মাত্রা জুড়েছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর স্টারডাম। এবার ইন্দ্রনীলের সঙ্গে তাঁর স্ত্রী বরখার ১৩ বছরের দাম্পত্য জীবনের মাঝে এসে পড়েছে আরও এক অভিনেত্রীর নাম। টলিউডে ইশা সাহার নাম বরখা আর ইন্দ্রনীলের মাঝে বারবার চলে আসছে গুঞ্জনের আঙিনায়। আর এ নিয়েই মুখ খুললেন খোদ তারকা।

ইন্দ্রনীল কী বলছেন?

ইন্দ্রনীল কী বলছেন?

তাঁর বিয়ে ভাঙা নিয়ে 'গুজব' , তাঁরও কানে এসেছিল বলে জানিয়েছেন ইন্দ্রনীল। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎাকারে ইন্দ্রনীল জানান, বরখা আর আমার বৈবাহিক জীবনে এমন গুজব শুনেছি। আমি তখনই জানতাম এটা নিয়ে মিডিয়া খবর করবে। এই গুজবে রটানো খবর সম্পূর্ণ ভুল। এভাবেই নিজের বিয়ে নিয়ে অবস্থান স্পষ্ট করেন ইন্দ্রনীল।

টলিউডের এই অভিনেত্রীর নাম জড়াতেই কী বললেন ইন্দ্রনীল?

টলিউডের এই অভিনেত্রীর নাম জড়াতেই কী বললেন ইন্দ্রনীল?

প্রসঙ্গত, টলিউডের অভিনেত্রী ইশা সাহার সঙ্গে নাম জড়িয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তের। ইন্দ্রনীল তা নিয়ে অকপটে মুখ খুলে জানিয়েছেন যে , এই খবর তিনি শুনেছেন। 'তবে এই খবর যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো আমাকে কলকাতা যেতে হবে। আর শেষবার আমি ফেব্রুয়ারি মাসে কলকাতা গিয়েছি।' স্পষ্ট ভাষায় 'প্রজাপতি বিস্কুট' এর অভিনেত্রী সম্পর্কে একথা জানিয়ে দেন ইন্দ্রনীল।

 কেন রটছে এমন গুঞ্জন?

কেন রটছে এমন গুঞ্জন?

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে বরখা বিশ্ত নাকি ইন্দ্রনীলের সঙ্গে থাকছেন না। তিনি আলাদা থাকছেন। এদিকে এই নিয়ে ইন্দ্রনীলকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান বরখা আর তিনি একসঙ্গেই রয়েছেন। আর মুম্বই থেকে বিমানে কলকাতা এসে প্রেম করা অত্যন্ত এক্সপেনসিভ বলে মশকরা করেন ইন্দ্রনীল।

 কী বলছেন ইশা?

কী বলছেন ইশা?

প্রসঙ্গত, 'তরুলতার ভূত' ছবিতে ইশার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ইন্দ্রনীল। রটে যায় যে এই ছবি থেকেই তাঁদের সম্পর্ক গভীর হয়। এদিকে, এই নিয়ে ইশা জানান 'আমি প্রেম করছি আর আমিই জানিনা। '

গুঞ্জন কী বলছে?

গুঞ্জন কী বলছে?

এদিকে শোনা যাচ্ছে, মুম্বইয়ের একটি ফ্ল্যাটে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছেন বরখা। এবছর মার্চ মাসেই ইন্দ্রনীল ও বরখার বিবাহবার্ষিকী সম্পন্ন হয়েছে। তবে তাঁদের গত দেড়মাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলছে যে বরখা বা ইন্দ্রনীল কেউই পারিবারিক ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন না। আর এর থেকেই শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+