রানির বাড়ির সামনে প্রস্রাব বিতর্ক থেকে বান্ধবীদের মারধরের অভিযোগ! আরমান কোহলিকে ঘিরে কিছু গুঞ্জন একনজরে

রানির বাড়ির সামনে প্রস্রাব বিতর্ক থেকে বান্ধবীদের মারধরের অভিযোগ! আরমান কোহলিকে ঘিরে কিছু গুঞ্জন একনজরে

বলিউড ফিল্ম 'জানি দুশমন' ছবির হাত ঘরে খ্যাতির সাম্রাজ্যে প্রবেশ করেছেন আরমান কোহলি। কারপর যদিও সেভাবে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেননি তিনি। সদ্য বিগবসের প্রাক্তন এই প্রতিযোগীকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তবে এই প্রথমই নয়, এর আগেও বহুবার আরমান কোহলি বিতর্কের মধ্যে পড়ে যান। কখনও অভিনেত্রীর বাড়ির সামনে প্রস্রাব থেকে বান্ধবীদের মারধর ঘিরে আরমান কোহলির জীবনে কোন কোন বিতর্ক দানা বেঁধে রয়েছে দেখা যাক।

নীতুকে প্রবল মারধর

নীতুকে প্রবল মারধর

অভিনেত্রী নীতু রনধাওয়া ছিলেন আরমানের লিভ ইন সঙ্গী। ২০১৮ সালে নীতু আরমানের বিরুদ্ধে প্রবল মারধরের অভিযোগ করেন। আরমানের বিরুদ্ধে মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, নীতু রনধাওয়া। সেই সময় তিনি জানান, গত তিন বছর ধরে নীতু আরমানের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে পরবর্তীকালে নীতুকে আরমান প্রবল মারধর করেন বলে অভিযোগ।

সহ প্রতিযোগীকে মরধর

সহ প্রতিযোগীকে মরধর

শুধু যে নীতুই মারধরের অভিযোগ করেছিলেন তা নয়। বিগ বসে প্রতিযোগিতার মধ্যে সহ প্রতিযোগী সোফিয়া হায়াতকে আরমান কোহলি প্রবল মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০১৩ সালের সেই ঘটনায় বিগবস সেভেনর সেট থেকে পুলিশ এসে আরমানকে গ্রেফতার করে নিয়ে যায়। বিগবসের হাউসের ভিতরে থাকা সিসিটিভি ফুটেছে দেখা যায়,যে সোফিয়াকে মারধর করছেন আরমান। তারপর কোনও রকমের রেয়াত করা হয়নি আরমানকে। বলিউডে কান পাতলেই শোনা যায় যে আরমানের রাগ চরম আকার ধারণ করে সময়ে সময়ে। যার শিকার হয়েছেন তাঁর বহু সময়ের বান্ধবীরা।

মুনমুনের সঙ্গে ব্রেক আপ

মুনমুনের সঙ্গে ব্রেক আপ

'তারক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকের ববিতার ভূমিকায় অভিনয় করে মুনমুন দত্ত খ্য়াতি পান। এই বঙ্গ সুন্দরীর সঙ্গেই আরমান কোহলি একটা সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে ২০০৮ সালে মুনমুন দত্ত অভিযোগ করেছিলেন অভিনেতা শারীরিক সম্পর্কের দিকে বারবার যেতে চাইতেন। এমনকি আরমান মারধরও করে ছিলেন মুনমুনকে। এমনই অভিযোগ করেন অভিনেত্রী। এই সময় ডলি বিন্দ্রা নামে একজন আরমানের বিরুদ্ধে এই মামলায় সাক্ষী দেন মুনমুনের সমর্থনে।

তানিশার সঙ্গে সম্পর্ক

তানিশার সঙ্গে সম্পর্ক

আরমান কোহলির সঙ্গে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সম্পর্ক ঘিরে নানান খবর উঠে আসতে থাকে। বিগবস ৭ এর সময় থেকেই মুখোপাধ্যায় পরিবারের এই সন্তানের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন আরমান। তবে আরমানের রেগে যাওয়ার সমস্যা এই সম্পর্কেরও পিছন ছাড়েনি। পরবর্তীকালে আরমানের স্বভাব ঘিরে অভিযোগ তুলে তাঁর থেকে দূরে চলে যান তানিশা। পরবর্তীকালে ঘটে যায় আরও বড় বিতর্কিত কাণ্ড।

 রানির বাড়ির সামনে প্রস্রাব

রানির বাড়ির সামনে প্রস্রাব

এদিকে, রানি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে একটা সময় বহুবার আরমান কোহলিকে প্রস্রাব করতে দেখা যায় বলে 'স্পট বয়' এর তরফে একটি খবর আসে। সেই খবর অনুযায়ী, জুহুতে তানিশার খুড়তুতোত দিদি রানি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে আরমানকে দেখা যায় এমন বহুবার। পরিস্থিতি নিয়ে বহুজনই অভিযোগ করেন। জানা যায়, তানিশা আরমানের থেকে দূরে সরে যেতে শুরু করলেই প্রতিশোধস্পৃহার জেরে এমন ঘটনা ঘটিয়েছেন আরমান কোহলি। অভিযোগ, তেমনটাই রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+