বিরাট কি এবার বাবা হতে চলেছেন? কী বললেন অনুষ্কা?
ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে একের পর এক জয় ভারতীয় ক্রিকেটদলের। একেবারে ফুল ফর্মে আছেন অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই লন্ডনে স্ত্রী অনুষ্কার সঙ্গে ছুটি কাটিয়েছেন তিনি।
ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে একের পর এক জয় ভারতীয় ক্রিকেট দলের। একেবারে দারুণ ফর্মে আছেন অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই লন্ডনে স্ত্রী অনুষ্কার সঙ্গে ছুটি কাটিয়েছেন তিনি। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে অনুষ্কা শর্মা নাকি মা হতে চলেছেন। এই নিয়ে অনুষ্কার অনুরাগী মহলে জল্পনা তুঙ্গে। তাহলে কী ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের মাঝেই এই সুখবরটাই বিরাটকে দিতে এসেছিলেন অনুষ্কা? বি টাউনে কান পাতলেই এরকম একাধিক জল্পনা হাওয়ায ঘোরা ফেরা করছে।

কিন্তু অনুরাগীদের সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, জল্পনার গুজব ছড়াচ্ছেন মানুষ। এরকম কিছুই ঘটেনি বা ঘটছেও না। যাঁরা এই নিয়ে জল্পনা করছেন তাঁরা ভুলে গিয়েেছন, বিয়ে লুকিয়ে রাখা যায়, কিন্তু প্রেগনেন্সি লুিকয়ে রাখা যায় না। সব অভিনেত্রীকেই এই পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। কারণ বিয়ে হওয়ার আগেই গুজব ছড়িয়ে যায় বিয়ে করার আবার মা হওয়ার আগেই জল্পনা ছড়িয়ে পড়ে মা হওয়ার।
আপাতত তাঁরা দু'জনেই নিজেদের কেরিয়ারে মনোনিবেশ করতে চান। সেরকম কোনও পরিকল্পনা থাকলে সেটা বেশিদিন লুকিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications