রহস্যজনক ক্রিকেটারের সম্পর্কে সব কথা ফাঁস করলেন অনুষ্কা
রহস্যজনক ক্রিকেটারের সম্পর্কে সব কথা ফাঁস করলেন অনুষ্কা
জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির নাম কোনও এক ক্রিকেটারের সঙ্গে যোগ করা হয়েছিল। যদিও সেই গল্প অনেক আগের। গুজব উঠেছে যে বাহুবলী অভিনেত্রী কোনও ক্রিকেটারকেই বিয়ে করতে চলেছেন। যদিও কে সেই রহস্যজনক ব্যক্তি সে বিষয়ে কিছুই প্রকাশ করেননি অনুষ্কা। কিন্তু এখন মনে হচ্ছে ব্যাগ থেকে বেড়ালটা এবার বেড়োবে নাকি সেখানে আদৌ কোনও বেড়ালই নেই।

ক্রিকেটারের সঙ্গে ডেটের গুজব ওড়ালেন
আইবি টাইমস ডট কম নামে এক সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে যে অনুষ্কা সম্প্রতি এক সাক্ষাতকারে এইসব গুজব নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে আগেও তাঁর নামে গুজব রটেছিল যে তিনি প্রেমে পড়েছেন এবং গোপনে বিয়েও সেরে ফেলেছেন। অনুষ্কা এরপর তাঁর সঙ্গে ক্রিকেটারের ডেটিং নিয়ে গুজবের তীব্র নিন্দা করেন। অনুষ্কা সকলের কাছে অনুরোধ করেছেন যে আগে সত্য যাচাই করে ফের সেটা নিয়ে কথা বলা হোক। তিনি আরও জানান যে এ ধরনের রিপোর্ট সবসময়ই হাওয়ায় ভেসে বেড়াত আর তা এখনও হয়।

পরিবারের পছন্দে বিয়ে করবেন
অনুষ্কা জানিয়েছেন যে তিনি সঠিক ব্যক্তির খোঁজ করা বন্ধ করে দিয়েছেন। এই সিদ্ধান্তটা তিনি পরিবারের ওপর ছেড়েছেন। এর আগেও বাহুবলী অভিনেত্রী তাঁর সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে ডেট করছেন বলে গুজব রটে।

অনুষ্কার ফিল্ম কেরিয়ার
এবার অনুষ্কার কাজের কথায় আসা যাক। তাঁকে শেষবারের মতো ‘সাই রা নরসিংহ রেড্ডি'-তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর পরবর্তী ছবি হেমন্ত মধুকারের ‘নিশব্দধাম', যেটি একটি থ্রিলার ছবি, এখানে দেখা যাবে অনুষ্কাকে। এটি তামিল ও তেলেগু দু'টি ভাষাতেই হবে। অনুষ্খার পাশাপাশি ছবিতে রয়েছেন মাধবন, অঞ্জলি, মাইকেল ম্যাডসেন সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications