অনুরাগ থেকে রূপাঞ্জনাদের প্রাণনাশের হুমকি! টলি-বলির রাজনৈতিক হাওয়া কোনপথে
শিল্পীমহলের আঙিনায় রাজনীতির জোর হাওয়া। বাংলা টেলিভিশন , থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেই হাওয়া যেমন ওলট পালট করছে বহু সম্পর্কের সমীকরণ , তেমনই বলিউডেও রাজনীতির হাওয়া চরমে।
শিল্পীমহলের আঙিনায় রাজনীতির জোর হাওয়া। বাংলা টেলিভিশন, থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেই হাওয়া যেমন ওলট পালট করছে বহু সম্পর্কের সমীকরণ, তেমনই বলিউডেও রাজনীতির হাওয়া চরমে।
কয়েকদিন আগেই দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন অনুরাগ কাশ্য়প। ছিলেন বাংলা থেকে কৌশিক সেনও। দুই সেলেবরই দাবি তাঁদের, এই চিঠির পর বারবার আসছে প্রাণনাশের হুমকি। একই দাবি সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রেরও। এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক রাজনীতির রঙে টলিউড থেকে বলিউডে সম্পর্কের খতিয়ান কোন দিকে।

রূপাঞ্জনা, কৌশিক থেকে অনুরাগের প্রাণ নাশের হুমকি
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রূপাঞ্জনা মিত্র দাবি করেন তাঁর কাছে বার বার খুনের হুমকি আসছে। মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগে এমন দাবি করেন অভিনেত্রী। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই তারকার এই দাবি মুহূর্তে উঠে আসে শিরোনমে। অন্যদিকে, দেশ জুড়ে 'জয় শ্রীরাম ' ধ্বনির অপব্য়বহার নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পর থেকেই প্রাণ নাশের হুমকি পাচ্ছেন বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ। তড়িঘড়ি তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। একই পরিস্থিতি নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনেরও।

রূপাঞ্জনা বনাম শ্রীলেখা
যে দিন দিল্লিতে টলিউডের কয়েকজন কলাকুশলী বিজেপিতে যোগ দেন , সেদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এক সোশ্যাল মিডিয়া পোস্ট এ লেখেন ,'অভিনয়ের জন্য রাজনীতি না রাজনীতির জন্য অভিনয়।' সেই পোস্টে শ্রীলেখাকে তোপ দেগে রূপাঞ্জনার পাল্টা দাবি ছিল, 'তুমি আর্টিস্ট পোরামের সদস্য তো? কার্ড রিনিউ করাও? ' পোস্টেই শুরু হয়ে যায় দুই নামী অভিনেত্রী কথা কাটাকাটি। সমস্যা কাটাতে আসেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। কিন্তু তাতে বরফ না গললেও, এদিন 'ভুল বোঝাবুঝি শেষ হোক' বলে ফেসবুকে বার্তা দেন রূপাঞ্জনা।

অঞ্জন বনাম পার্ণো!
সপ্তাহের শুরুতেই অঞ্জন দত্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট-এ নাম না করে পার্ণো মিত্রর বিজেপিতে যোগদানের বিষয়টিকে কটাক্ষ করেন। এরপর তাতে মন্তব্য করেন অপর্ণা সেন থেকে ঋদ্ধি সেনরা। এদিকে, এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পার্ণো জানান, পোস্টটি যদি তাঁর দিকেই তাক করে লেখা হয়, তাহলে তাঁকে নিজে এসেই কথাগুলি বলতে পারতেন অঞ্জন!

অনুরাগ-কঙ্গনা সম্পর্কের খতিয়ান
বলিউড ইন্ডাস্ট্রিতে বহু দিন ধরেই কঙ্গান শিবির বনাম অনুরাগ কশ্যপ শিবিরের কথাকাটাকাটি তুঙ্গে। কঙ্গনার বোন তাপসী পান্নুর এক মন্তব্য ঘিরে , অভিনেত্রীকে কটাক্ষ করায় ময়দানে নেমে যান অনুরাগ কশ্যপ। তাপসীর সমর্থনে এসে কঙ্গনা শিবিরকে ব্যাপক আঘাত শানান অনুরাগ। এরপর দেখা যায়, প্রধানমন্ত্রীকে পাঠানো ৪৯ জন বিশিষ্ট ব্যক্তির চিঠিতে স্বক্ষরের তালিকায় নাম রয়েছে অনুরাগ কশ্যপের। অন্যদিকে, সেই চিঠির পাল্টা হিসাবে প্রধানমন্ত্রীকে বিজেপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা চিঠি পাঠান । আর বিজেপি ঘনিষ্ঠ সেই বুদ্ধিজীবীদের তালিকায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের নাম। যে চিঠিতে কার্যত ৪৯ জন বিশিষ্টজনের দাবিকে নস্যাৎ করা হয়েছে।












Click it and Unblock the Notifications