Anupam Roy: ব্যাটবল হাতে অন্য মেজাজে অনুপম রায়, প্রশ্মিতাকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন সঙ্গীত শিল্পী
ব্যাটবল হাতে একেবারে অন্য মেজাজে অনুপম রায়কে দেখা গেল। নিজের ইনস্টাপোস্টে শেয়ার করেছেন ক্রিকেট খেলার ভিডিও। একেবারে ছুটির মুডে রেছেন তিনি। সঙ্গে কি রয়েছেন প্রশ্মিতা। সদ্য তৃতীয়বার বিয়ে সেরেছেন অনুপম রায়। সঙ্গীত শিল্পী প্রশ্মিতাকে বিয়ে করেছেন তিনি।
কিন্তু বিয়ের পর কোথাও বেড়াতে যাওয়ার ছবি তাঁরা শেয়ার করেননি সোশ্যাল িমডিয়ায়। ইনস্টাগ্রামে অনুপমের ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি নববধূকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছেন অনুপম রায়। সেটা অবশ্য ইনস্টা রিলে স্পষ্ট করেননি অনুপম রায়।

তবে স্পষ্ট বোঝা গিয়েছে বেশ হালকা মেজাজে রয়েছেন তিনি। মাইক্রোফোন ছেড়ে ব্যাট ধরেছেন। ছক্কা হাঁকাচ্ছেন। কয়েকদিন আগে ইস্টওয়েস্ট মেট্রোয় প্রথম দিনের রাইড নিতে দেখা গিয়েছিল তাঁকে। গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাত্রার প্রথম অনুভূতি নিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। সাধারণ যাত্রীদের সঙ্গে বসেই গান ধরেছিলেন বোবা টানেল।
কয়েকদিন আগেই তৃতীয় বিয়ে সেরেছেন অনুপম রায়। সঙ্গীত শিল্পী প্রশ্মিতাকে বিয়ে করেছেন তিনি। প্রশ্মিতাকও দ্বিতীয় বিয়ে এটি। বছরের শুরুতেই চমকে দিয়েছিলেন এই তৃতীয় বিয়ের খবরে। ঘরোয়া বিয়ের অনুষ্ঠানেই তৃতীয় বিয়ে সেরেছেন তাঁরা। সাদা ঢাকাই কাজের পাঞ্জাবিতে সেজেছিলেন অনুপম আর প্রশ্মিতা পরেছিলেন একটি রানি কালারের বেনারসি। হালকা সাজেই ছিল বিয়ের অনুষ্ঠান। দুই বাড়ির পরিচিতদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা।
এদিকে গতবছর সকলকে চমকে গিয়ে দ্বিতীয়বার বিয়েতে বসেছিলেন অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া। অভিনেতা পরমব্রতর সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন তিনি। পরম-পিয়ার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। পরমব্রতকে বউচোর বলে কটাক্ষ করতেও ছাড়েননি কেউ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় হয়েছিল। পরম-পিয়া অবশ্য তাতে আমোল দেননি।
পরম-পিয়া এখন পুরুলিয়ায় ছুটি কাটাচ্ছেন। ফাগুনের আগুন গায়ে মেখে পরিবারের লোকেদের নিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা। প্রশ্মিতার সঙ্গে অনুপমের আলাপ হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে অনুপমের লেখা একাধিক গান গেয়েছিলেন তিনি। তখন থেকেই কি তবে সম্পর্কের সূত্রপাত এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।












Click it and Unblock the Notifications