Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিভোর্সের গুজব তুঙ্গে, সকলকে অবাক করে দিয়ে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা স্বামী শোয়েবের

পুরোটাই কি গুজব নাকি পাবলিসিটি স্টান্ট?‌ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ডিভোর্সের গুজবের মাঝেই সম্প্রতি যে ঘটনাগুলি ঘটছে তাতে তাঁদের বিচ্ছেদের গুজব শুধুই রটনা বলেই মনে হচ্ছে। ১৫ নভেম্বর সানিয়া মির্জার জন্মদিন উপলক্ষ্যে শোয়েব মালিক তাঁর স্ত্রীর জন্য মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। ৩৬ বছরে পা দিলেন সানিয়া মির্জা এবং ডিভোর্সের গুঞ্জনের মাঝেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে গোটা বিষয়কে আরও প্যাঁচালো করে তুললেন শোয়েব মালিক।

সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা স্বামী শোয়েবের

ক্রীড়া জগতের এই দুই জনপ্রিয় তারকার চারহাত এক হয় ২০১০ সালে এবং ২০১৮ সালে তাঁদের প্রথম পুত্র ইজহানের জন্ম হয়। পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিক টুইটার ও ইনস্টাগ্রামে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে শোয়েব মালিক পোস্ট করেছেন, '‌শুভ জন্মদিন সানিয়া মির্জা। তোমার সুস্বাস্থ্য ও সুখী জীবনের শুভেচ্ছা জানাই। খুব ভালো করে এই দিনটাকে উপভোগ কর।'‌ এই পোস্টের সঙ্গে শোয়েব তাঁর ও সানিয়ার ছবিও পোস্ট করেছেন। এখন প্রশ্ন উঠছে তবে পুরোটাই কি নিছকই গুজব ছিল?‌

জন্মদিনের শুভেচ্ছা বার্তাই শুধু নয়, এই দুই তারকা একসঙ্গে একটি রিয্যালিটি শোতেও আসতে চলেছেন বলে খবর শোনা গিয়েছে। পাকিস্তানের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্সে এই শো আসছে। শনিবারই এই শোয়ের ঘোষণা করে ইনস্টাগ্রামে পোস্ট দেয় উর্দুফ্লিক্স। যেখানে লেখা রয়েছে, '‌মির্জা মালিক শো খুব শীঘ্রই উর্দুফ্লিক্সে আসতে চলেছে।' প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে‌ সানিয়া ও শোয়েবের ডিভোর্স নিয়ে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট সামনে এসেছে। শোনা যাচ্ছে যে সানিয়া ও শোয়েব আলাদা আলাদা থাকছেন। বর্তমানে সানিয়া রয়েছেন দুবাইতে এবং শোয়েব রয়েছেন পাকিস্তানে। তবে ডিভোর্স নিয়ে দু'‌জনের কেউই কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি।

তবে সানিয়া মির্জার সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসার পরই নেটিজেনদের একাংশ এটা মনে করতে শুরু করে দেন যে শোয়েব ও সানিয়ার সম্পর্কে হয়ত চিড় ধরেছে। এই বছরের গোড়ার দিকে সানিয়া টেনিস থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু ভারতের সুপারস্টার টেনিস খেলোয়াড় সকলকে অবাক করে দিয়ে ইউএস ওপেন ২০২২-এর পর তাঁর পরিকল্পনা বদল করেন। ইউএস ওপেনে সানিয়া তাঁর কনুইতে চোট পেয়েছিলেন। যাইহোক সানিয়া ও শোয়েবের ডিভোর্স সুধুই গুজব নাকি এর মধ্যে আদৌও কোনও সত্যতা আছে তা সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+