ডিভোর্সের গুজবের মাঝেই রিয়্যালিটি শোতে একসঙ্গে আসছেন শোয়েব ও সানিয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের বৈবাহিক সম্পর্ক ভাঙার গুজব নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁরা শিরোনামে রয়েছেন। যদিও এই দম্পতির তরফ থেকে সেভাবে এখনও কিছুই জানানো হয়নি। তবে এই বিচ্ছেদের গুজবের মাঝেই শোনা যাচ্ছে যে এক রিয়্যালিটি শোতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। শনিবার ঘোষণা করা হয় সানিয়া ও শোয়েবকে একসঙ্গে দ্য মির্জা মালিক শোতে একসঙ্গে দেখা যাবে। এই শোয়ের ঘোষণার পরই ফের ভক্তদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

রিয়্যালিটি শোতে একসঙ্গে আসছেন শোয়েব ও সানিয়া

এই শোয়ের ঘোষণা হয় ওটিটি প্ল্যাটফর্মের ইমস্টাগ্রাম পেজে। ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ্যে এসেছে, যেখানে সানিয়া ও শোয়েবকে দেখা গিয়েছে। এই দু'‌জন বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। তবে এই পোস্টার যদিও তাঁরা তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেননি। এই পোস্টার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ যেমন খুশি হয়েছেন আবার কিছুজন প্রশ্ন তুলেছেন। অনেকের মতে প্রচার পাওয়ার জন্যই সানিয়া-শোয়েব এই বিচ্ছেদের গুজব রটিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই সানিয়া ও শোয়েব মালিকের দাম্পত্য জীবনে চিড় ধরেছে বলে খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র। সানিয়া মির্জাও তাঁর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেন সম্প্রতি, যা দেখে তাঁদের বিচ্ছেদ হওয়ার বিষয়টি সবার প্রথম মাথায় আসে। এমনকী শোয়েব মালিকের এক ঘনিষ্ঠ বন্ধু ইতিমধ্যেই তাঁদের ডিভোর্স হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। সেই বন্ধু বলেছেন, '‌হ্যাঁ, তাঁদের আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলব না শুধু এই খবরটা নিশ্চিত করছি।'‌ প্রসঙ্গত, কিছুদিন আগেই সানিয়া মির্জা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, '‌কোথায় যায় ভাঙা হৃদয়েরা?‌ ইশ্বরের খোঁজে যায়।'‌ এরপরই তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে গুঞ্জন শুরু হয়। ২০১০ সালে হায়দরাবাদে রাজকীয়ভাবে বিয়ে হয় সানিয়া ও শোয়েবের। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে, নাম ইজহান মির্জা মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+