ঐশ্বর্য কি ফের সন্তানসম্ভবা! নেটিজেনদের মধ্যে জল্পনার বন্যা
ঐশ্বর্য কি ফের সন্তানসম্ভবা! নেটিজেনদের মধ্যে জল্পনার বন্যা
আপাতত বলিউডে অন্যান্য গসিপের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল ঐশ্বর্য রাই। অভিনেত্রী ঐশ্বর্যের এক সাম্প্রতিক ছবি ঘিরে রীতিমতো তোলপাড় নেট পাড়া। অভিনেত্রীর নয়া ছবি ইনস্টাগ্রামে আসতেই তা নিয়ে নেটিজনদের নানান প্রশ্ন উঠতে থাকে।

মনিরত্নমের ছবি 'পন্নিয়ন সেলবান' ছবিতে ঐশ্বর্যকে দেখা যেতে চলেছে। মূলত, কাল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাস অবলম্বনে বহু বছরের প্রতীক্ষার পর এই ছবি তৈরি করতে চলেছেন মনিরত্নম। আর তাতেই দেখা যাবে অ্যাশকে। ছবির শ্যুটিংয়ে আপাতত দক্ষিণ ভারতে ব্যস্ত বচ্চন বধূ। এদিকে রবিবার এক অনুষ্ঠানে পুদুচেরিতে কন্যা আরাধ্যা, ও স্বামী অভিষেকের সঙ্গে দক্ষিণী স্টার আর শরৎ কুমারের পরিবারের সঙ্গে ছবি তোলেন অ্যাশ। মনিরত্নমের ছবিতে ঐশ্বর্যের কো-স্টার শরৎ কুমার। এদিকে, শরতের পরিবারের সঙ্গে অ্যাশের পরিবারকে নিয়ে যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে তা নিয়ে জল্পনার পারদ চড়ছে ।
নেটিজেনদের দাবি, ছবিতে অ্যাশকে বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছে। এরইসঙ্গে তাঁদের প্রশ্ন, হাত দিয়ে কালো গাউনের ওপর কি কিছু ঢেকে দেওয়ার চেষ্টা করছেন অ্যাশ? অনেকেই এক্ষেত্রে প্রশ্ন তুলেছেন যে ঐশ্বর্য কি তাহলে ফের একবার সন্তানসম্ভবা? যদিও গোটা ঘটনাই আপাতত জল্পনার স্তরে। এই বিষয়ে বচ্চন পরিবার থেকে এখনও কোনও বার্তাই আসেনি সামনে।
এদিকে, 'পোন্নিইন সেলবান' ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মনিরত্নমের ভক্তরা। ছবিটির স্ক্রিপ্ট থেকে শুরু করে পরিচালনা সমস্তটাই করছেন দক্ষিণের স্বনামধন্য এই পরিচালক। 'রোজা', 'বম্বে', 'ওকে জানু'র পর এবার এই তামিল ফিল্ম নিয়ে ব্যস্ত তিনি। জানা গিয়েছে দক্ষিণী স্টার কার্তী, তৃষা, বিক্রম, জয়রামরা এই ছবিতে অভিনয় করবেন।












Click it and Unblock the Notifications