Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারের ভাঙনের জল্পনা, ঐশ্বর্যার জন্মদিনে কেন দেখা গেল না অভিষেককে
Aishwarya Rai Bachchan: বলিপাড়ায় ফের ভাঙনের গুঞ্জন। এবার একেবারে বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন শুরু হয়েছে। ঐশ্বর্যা রাইয়ের জন্মদিন ঘিরে তুঙ্গে জল্পনা। এবার ৫০-এ পা দিলেন অভিনেত্রী। কিন্তু জন্মদিনের আলাদা করে কোনও আয়োজন করতে দেখা যায়নি বচ্চন পরিবারকে।
মেয়ে এবং মাকে সঙ্গে িনয়ে কেক কেটেছেন তিনি। অভিষেক বচ্চন ঐশ্বর্যার জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিিডয়ায় একটি লেখা দিয়েছেন মাত্র। এর বেশি আর কিছু দেখা যায়নি। গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের পুত্রবধূকে নিয়ে জল্পনা চলছিল। ঐশ্বর্যার জন্মদিনের সেলিব্রেশনের পর সেই জল্পনা আরও পারদ চড়েছে।

প্যারিসে ফ্যাশন শোেয় ঐশ্বর্যার পাশাপাশি অংশ িনয়েছিলে শ্বেতা বচ্চনের মেয়েও। তাই নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শ্বেতা তাঁর মেয়েকে িনয়ে শেয়ার করেছিলেন। কিন্তু একই ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন ঐশ্বর্যাও। কিন্তু তাঁকে িনয়ে একটা ছবিও শেয়ার করেননি পরিবারের কেউ। তারপর থেকই শুরু হয়ে গিয়েছিল জল্পনা।
ঐশ্বর্যার সঙ্গে যে শ্বেতা বচ্চনের সঙ্গে সমপর্কের তিক্ততা আগে থেকেই ছিল। জয়া বচ্চনও নাকি ঐশ্বর্যাকে প্রথম থেকেই পছন্দ করতেন না এমন শোনা যেতে শুরু করে। তারপরেই শুরু হয় জল্পনা। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের তিক্ততা বেড়েছে বলেই মনে করছেন ন েনটিজেনরা। কিন্তু সেটা যে অভিষেকের মধ্যেও বিস্তার ঘটিয়েছে সেটা আঁচ করতে পারেননি কেউ।
ঐশ্বর্যার ৫০ তম জন্মদিনে সেই তিক্ততা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। বচ্চন পরিবারে কেউ তো দূরের কথা স্বামী অভিষেক বচ্চনকেও দেখা যায়নি। স্ত্রীর জন্মদিনে আগে বেড়াতে যেতে দেখা যেত তাঁদের। এবার কোথাও যাওয়া তো দূরের কথা জন্মদিনের কেক কাটাতেও দেখা যায়নি অভিষেককে। সোশ্যাল মিডিয়ায় কেবল একটি নোট লিখে দায়সারা করে ছেড়ে দিয়েছেন তিিন। তাই নিয়ে বিচ্ছেদের জল্পনা যেন আরও পারদ চড়েছে।












Click it and Unblock the Notifications