বচ্চন পরিবারের নাতনি নব্য থেকে নবাব কন্যা সারার ডেটিং গুঞ্জনে বুঁদ বলিউড
বচ্চন পরিবারের নাতনি নব্য থেকে নবাব কন্যা সারার ডেটিং গুঞ্জনে বুঁদ বলিউড, 'জলসা'য় পা রাখা নিয়ে মুখ খুললেন জাভেদ জাফরির পুত্র
বচ্চন পরিবারের নাতনি নব্য নাভেলি থেকে শুরু করে নবাব বংশের কন্যা সারা আলি খানের ডেটিং পর্ব ফের একবার খবরে। শুধু বলিউডের 'নেক্সট জেন' হিসাবে এঁদের নামই যে বারবার উঠছে , তা নয়। লাইমলাইট বহুবার কেড়েছেন অনন্যা পান্ডে থেকে সুহানা খান কিম্বা আরিয়ান খানরাও। তবে এই গুঞ্জন আরও তীব্র হয়েছে , এদিন জাভেদ জাফরির পুত্র মিজান মুখ খোলার পর।

অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে বন্ধু্ত্ব ঘিরে কী বলেলন জাভেদ পুত্র?
অভিনেতা জাভেদ জাফরির পুত্র মিজান জাফরির সঙ্গে বহুদিন ধরেই অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলির সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সেই সূত্র ধরে জাভেদ পুত্র মিজান জানিয়েছেন, 'আমরা একই বন্ধু সার্কেলে থাকি। উনি (নব্য) আমার বোনের বন্ধু। ওঁরা ভালো বন্ধু। তবে আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই। ' মিজান সাফ জানিয়েছেন যে, নব্যকে টেনে নিয়ে তাঁর সঙ্গে কোনও বক্তব্য রাখা বা নব্য পরিবারের সঙ্গে মিজানের পরিবারের কোনও বক্তব্য রাখা ঠিক নয়।

'জলসা'য় প্রবেশ ঘিরে মিজান কী বললেন?
এদিকে, বচ্চন পরিবারের বাংলো 'জলসা'তে মিজানের প্রবেশ নিয়ে বহু চর্চা হয়েছে বলিউডে। প্রশ্ন ওঠে,তাহলে কি মিজান ডেট করছেন নব্যকে? এই প্রসঙ্গে মিজান জানিয়েছেন যে দিওয়ালির পার্টিতে শেষবার তিনি জলসায় গিয়েছিলেন। সেখানে বলিউডের অনেকেই ছিলেন।

সারা আলি খানকে নিয়ে গুঞ্জন
এদিকে, সারা আলি খানের প্রেম পর্ব নিয়েও শোরগোল শুরু হয়েছে একটি সাম্প্রতিক ছবি নিয়ে। ইনস্টাগ্রামে সকলকে চমকে সারা একটি ছবি পোস্ট করেন। সেখানে 'কেদারনাথ' ছবির সহ অভিনেতা তথা অ্যাসিসটেন্ট ডিরেক্টর জেহান হান্ডাকে দেখা যায় সারার সঙ্গে। এদিকে জেহানও দুজনের একসঙ্গের ছবি পোস্ট করেন। যাতে সারার মন্তব্য 'লাভ ইউ'। তারপরই জল্পনা বেড়েছে।

সুশান্ত, কার্তিক ছাড়াও এই স্টার কিডের সঙ্গে সারার প্রেমের জল্পনা ছিল
সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়ে বহু জল্পনা হয়েছে। এমনকি কার্তিককে নিয়ে গুঞ্জন কার্যত একটা সময় থামতেই চায়নি বলিউডে। এদিকে, সারা আলি খানের জীবনে এই সমস্ত পর্বের আগে অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে প্রেমের একটি গুঞ্জন শোনা যায়। তাঁরা একসঙ্গে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করা শুরু করেছেন বলেও খবর রটে যায়। তবে কোনও সম্পর্ক নিয়েই মুখ খোলেননি সারা বা বাকি তারকারা।

আরিয়ান খান
কিং খানের সন্তান আরিয়ানকে নিয়েও গুঞ্জনের অন্ত নেই বলিউডে। তাঁর সঙ্গে লন্ডনের এক তাবড় ব্লগারের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যায়।

জাহ্নবী কাপুর
শ্রীদেবী বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুরকে ঘিরেও বহু গুঞ্জন রয়েছে। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর নাম জড়ালেও, জাহ্নবীর সঙ্গে অক্ষত রঞ্জনের নাম বহুবার জড়িয়েছে।












Click it and Unblock the Notifications