Rishi Kaushik: রাগের পারা চড়ছে, নতুন ফেসবুক পোস্টে বিচ্ছেদের জল্পনা আরও উস্কে দিলেন অভিনেতা
রাগ-অভিমান- ক্ষোভ আরও গাঢ় হচ্ছে সমাজ মাধ্যমের একের পর এক পোস্টে। আবারও বিচ্ছেদের জল্পনা উস্কে দিয়ে নতুন পোস্ট করলেন অভিনেতা ঋষি কৌশিক। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন ,'খারাপ মানুষের শরীর থেকে দুর্গন্ধ ছড়ালে, তাঁকে চিনতে অসুবিধা হত না। স্বাভাবিক ভাবেই তাঁদের এড়িয়ে চলতে পারত অন্যেরা'
এতোটাই রাগ স্ত্রী ইন্দ্রাণীর প্রতি কি তাহলে এতোদিন তুষের আগুনের মতো জ্বলছিল ভেতরে ভেতরে। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট আর ভিডিওতে প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছিল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে কার্যত নাম না করে স্ত্রী ইন্দ্রাণীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে বিচ্ছেদের জল্পনা উস্কে দিয়েছেন অভিনেতা ঋষি কৌশিক। টালিগঞ্জের গোণ্ডি ছাড়িয়ে এখন মুম্বইয়ে কাজ করছেন তিনি। সেখানেই একটি হিন্দি সিরিয়ালে কাজ করছেন অভিনেতা ঋষি কৌশিক। যিশু-নীলাঞ্জনার সম্পর্কের ভাঙনের খবর একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছিল গত কয়েক সপ্তহ ধরেই তার মধ্যেই ঋষি কৌশিকের ক্ষুব্ধ ভিডিও বার্তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে টেলি পাড়ায়। ভিডিওতে একবারও নিজের স্ত্রী ইন্দ্রাণীর নাম করেননি ঋষি কৌশিক। কিন্তু তাঁর নিশানায় যে ইন্দ্রাণীই ছিলেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল।
তাঁর ১২ বছরের দাম্পত্য জীবন যে একেবারেই সুখের হয়নি সেই ভিডিও বার্তায় ফুটে উঠেছিল। নাম না করেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ইন্দ্রাণীর সঙ্গে তাঁর কিছুতেই মিল হচ্ছে না। টানা ১২ বছর ধরে তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন কিন্তু এগোতে পারেনি সম্পর্ক।
প্রসঙ্গত উল্লেখ্য বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো স্ত্রীকে নিয়ে প্রথম এসেছিলেন ঋষি কৌশিক। সেসময় বোঝা যায়নি যে তাঁদের মধ্যে এতোটা দূরত্ব তৈরি হয়েছে। তারপরে আবার জমিয়ে খেলেও ছিলেন সেই শোয়ে। তবে সেসময় তাঁরা জানিয়েছিলেন যে করোনার সময় তাঁরা আলাদা আলাদা জায়গায় থাকেন। কারণ ঋষি কৌশিকের স্ত্রী একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। সেকারণে তিনি সেসময় দেশের বাইরে ছিলেন। কিন্তু ফেসবুক পোস্টে একবারও স্ত্রীর নাম উল্লেখ করেননি ঋষি কৌশিক।












Click it and Unblock the Notifications