অ্যাশের সঙ্গে বিয়ের স্মৃতি উস্কে বিবেকের সামনে পড়লেন অভিষেক! এরপরের ঘটনা দেখুন ভিডিওতে
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। সেই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল তৎকালীন বলিউডে।
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। সেই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল তৎকালীন বলিউডে। বিভিন্ন সময়ে বহুবার এই বিয়ে নিয়ে নানান বিতর্ক উঠে এসেছে। আর তার কেন্দ্রে কখনও ছিল অভিষেকের সঙ্গে বিয়ের আগে ঐশ্বর্যর সঙ্গে বিবেক , সলমনের সম্পর্ক । আবার অন্যদিকে বার বার উঠে আসে অভিষেকের সঙ্গে করিশ্মা কাপুরের সম্পর্কের কথা। তবে যাবতীয় গুঞ্জন সরিয়ে ঐশ্বর্যকে আপন করে নিয়েছিলেন অভিষেক।

২০০৭ সালে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে নিয়ে বহুবার জনসমক্ষে বিভিন্ন ধরনের কটাক্ষ উড়ে আসে বিবেক শিবির থেকে। কয়েকদিন আগেই বিবেক ওবেরয় , তাঁর ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক নিয়ে একটি অশালীন মিম পোস্ট করেন। এরপর সেই সমস্ত পর্বের শেষে সাম্প্রতিক এক অনুষ্ঠানে দেখা গেল , বিবেক আর অভিষেক এক জায়গায়। বিবেককে দেখতেই অভিষেক এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন তাঁকে। অন্যদিকে বিবেকের বাবা সুরেশ ওবেরয়ের সঙ্গে দেখা হতেও অমিতাভ বচ্চন এগিয়ে গিয়ে করমর্দন করেন।
View this post on InstagramA post shared by yogen shah (@yogenshah_s) on
এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। বিবেকের সেই মিম বিতর্কের পর থেকে ঐশ্বর্যকে নিয়ে ফের একবার মিডিয়ায় উস্কে যায় তাঁর প্রেম ও সম্পর্কের নানান কাহিনি। যা মোটেও ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার। তারপর বিবেকের সঙ্গে অভিষেকের এই ভিডিও রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications