রণবীর-আলিয়ার বিয়ের ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বিয়ে করে ফেলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর কনের বেশে দুই তারকার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই তারকার ঘনিষ্ঠদের কাছে এই নিয়ে রীতিমতো ফোন আসতে শুরু করেছিল।
বিয়ে করে ফেলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর কনের বেশে দুই তারকার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই তারকার ঘনিষ্ঠদের কাছে এই নিয়ে রীতিমতো ফোন আসতে শুরু করেছিল। পরে জানা যায় তাঁদের এক অনুরাগী নাকি ফটোশপ করে রণবীর- আলিয়ার বিয়ের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর সেটাই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে।

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছে আলিয়া নািক কোন সেলিব্রিটি ডিজাইনারকে লেহঙ্গা তৈরির অর্ডার দিয়েছেন। তারপরেও সেই জল্পনা আরও রং চড়তে শুরু করেছে। কবে রণবীর বিয়ে করবেন আলিয়াকে এই নিয়ে প্রতিদিনই কিছু না কিছু নতুন খবর শোনা যাচ্ছে। তার উপর রণবীর আলিয়ার এই বিয়ের ছবি সেই জল্পনায় আরও দ্বিগুণ করেছে।
View this post on InstagramA post shared by SONA❤ (@ranbir_kapoor_my_life_line) on
যদিও দুই জনের কেউই বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মুখ খোলেননি। এমনকী পারিবারিক তরফেও তাঁদের বিয়ে নিয়ে কোনও কথা প্রকাশ করা হয়নি। ২০২০ সালে মুক্তি পেতে চলেছে রণবীর আলিয়া জুটির নতুন ছবি ব্রহ্মাস্ত্র। মনে করা হচ্ছে এই ছবি মুক্তির পরেই বিয়ে করতে পারেন রণবীর-আলিয়া।












Click it and Unblock the Notifications