বাংলায় মমতা ঘনিষ্ঠ দুই টলিউড অভিনেত্রী এবার বিজেপি শিবিরে ! টলিউড ঘিরে নয়া সমীকরণ

টলিউডে যে বিজেপি থাবা বসাতে চলেছে এই বার্তা বহু আগেই কার্যত হয়ে দেওয়া হয়েছিল গেরুয়া শিবির থেকে। আর এবার কার্যত সেই বার্তাকে খাতায় কলমে বাস্তবে নিয়ে আসতে চলেছে বিজেপি।

টলিউডে যে বিজেপি থাবা বসাতে চলেছে এই বার্তা বহু আগেই কার্যত হয়ে দেওয়া হয়েছিল গেরুয়া শিবির থেকে। আর এবার কার্যত সেই বার্তাকে খাতায় কলমে বাস্তবে নিয়ে আসতে চলেছে বিজেপি। আর সেই রাস্তাতেই গেরুয়া শিবিরে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। শোনা যাচ্ছে, টলিউডের দুই নামী অভিনেত্রী এবার যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে।

কোন তথ্য উঠে আসছে!

কোন তথ্য উঠে আসছে!

জানা গিয়েছে, টলিউডের নামী অভিনেত্রী রিমঝিম মিত্র ও পার্নো মিত্র বিজেপির এক নামী কেন্দ্রীয় নেতার সঙ্গে ইতিমদ্যেই বৈঠক সেরে ফেলেছেন। আর সেই বৈঠক ঘিরেই জল্পনা উঠে আসছে যে সম্ভবত পার্নো ও রিমঝিম দুই তারকাই এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন। ফলে টলিউডে বিজেপির থাবা আরো পোক্ত হবে বলে আশা।

মমতা ঘনিষ্ঠ শিল্পীরা দল বদলাচ্ছেন!

মমতা ঘনিষ্ঠ শিল্পীরা দল বদলাচ্ছেন!

সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক অভিনেতা অভিনেত্রীরা এবার ধীরে ধীরে দল পাল্টাচ্ছেন। শোনা যাচ্ছে, টালিগঞ্জের মমতা ঘনিষ্ঠ ২০ জন কলাকুশলী সম্ভবত এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন।

অনুপম-অগ্নিমিত্রার সংগঠন

অনুপম-অগ্নিমিত্রার সংগঠন

টালিগঞ্জে বিজেপিকে চাঙ্গা করতে একদিকে যেমন কোমর বেঁধে নেমেছেন শঙ্কুদেব পণ্ডা। তেমনই অন্যদিক থেকে এগিয়ে গিয়েছেন অনুপম হাজরা ও অগ্নিমিত্রা পলের মতো ব্যক্তিত্বরা। অনুপমের মাধ্যমেই দিল্লির প্রথম সারির বিজেপি নেতাদের সঙ্গে পার্নো ও রিমঝিমের বৈঠক হয়েছে বলে সূত্রের দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+