বিয়ে সারলেন সামান্থা! অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি, কেমন সেজেছিলেন অভিনেত্রী?
সামান্থা রুথ প্রভুর বিয়ে নিয়ে মাসকয়েক ধরে বিভিন্ন জায়গায় চলছিল নানা জল্পনা। অবশেষে বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু। আজ সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েছেন সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। সামান্থা নিজেই তাঁর বিশেষ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অভিনেত্রী তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই খবরটি শেয়ার করেছেন। সেখানে তিনি তাঁর বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন, "০১.১২.২০২৫"।
রঙ্গস্থলম (Rangasthalam) ও সুপার ডিলাক্স (Super Deluxe)-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসি শাড়ি। সেই শাড়িতে রয়েছে সোনালি জরির সুন্দর ফুলের নকশা। অন্যদিকে রাজ তাঁর এই বিশেষ দিনের জন্য হালকা সোনালি রঙয়ের শেরওয়ানি বেছে নিয়েছেন। হাতে ছিল ব্রাউন স্ট্র্যাপের সাদা ডায়ালের ঘড়ি।
সামান্থার এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগ চৈতন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ২০২১ সালেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে রাজও আগে ২০১৫ সালে শ্যামলী দে-র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে ২০২২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের ধরে নিজেদের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন দুজনেই।
আজ সকালে ভৈরবী মন্দিরে ইশ্বরকে সাক্ষী রেখেই দুজন দুজনকে আংটি পরান। তারপর সেখানেই মালাবদল এবং সিঁদুরদান হয়। সামান্থা ও রাজের বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। সেখানে হিন্দি রীতিনীতি মেনেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications