(ছবি) জেনে নিন কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বলি অভিনেত্রীরা
বলিউডে কাজ করতে করতে প্রায় সকলেই কারও না কারও সঙ্গে কোনও সম্পর্কতে জড়িয়ে যান। প্রেমের সম্পর্কে জড়াননি অথচ বড় অভিনেতা-অভিনেত্রী হয়েছেন, এমনটা প্রায় হয়নি বললেই চলে। [অতীতের গ্ল্যামারাস ১৫ অভিনেত্রীর এখনকার রূপ]
বলিউডে সিঙ্গল থাকা মানেই হয় তিনি খুব ব্যস্ত, অথবা নিজের নাম কারও সঙ্গে জড়াতে চান না বলে বিষয়টিকে গোপন করে রেখেছেন। কারণ স্বাভাবিকভাবে এমনটা হওয়ার কথা নয়। [স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা]
অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগই কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কেউ কেউ একাধিক সম্পর্কের কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছেন। [সলমন খান অভিনীত ছবি সম্পর্কে ১০টি অজানা তথ্য]
নিচের স্লাইডে জেনে নিন, কোন কোন বলিউড অভিনেত্রী কখনও সিঙ্গল থাকতে পারেননি, একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। [বলিউড মাত করা বিদেশিনী অভিনেত্রীরা]

দীপিকা পাড়ুকোন
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরির পরই এবিষয়ে লাইমলাইটে আসেন দীপিকা পাড়ুকোন। তবে তার আগে নীহার পাণ্ড্যার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। রণবীরের পরে কিছুদিন সম্পর্ক ছিল বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের সঙ্গে। আপাতত তিনি রণবীর সিংয়ের প্রেমিকা।

করিনা কাপুর
সবার প্রথমে খবর রটে, হৃত্বিক রোশনের সঙ্গে প্রেম করছেন করিনা। পরে জানা যায় শাহিদ কাপুর তাঁর প্রেমিক। বেশ কিছুদিন এমন চলার পরে শাহিদকে ছেড়ে নবাব সঈফ আলি খানের সঙ্গে নিকাহ করেন করিনা।

বিপাশা বসু
প্রথমে দিনো মোরিয়া, তারপর জন আব্রাহাম হয়ে হরমান বাওয়েজাতে এসে প্রেমের সম্পর্কে ইতি টানেন বিপাশা। আপাতত তিনি নাকি সিঙ্গল থাকতেই পছন্দ করছেন!

ঐশ্বর্য রাই বচ্চন
বলিউডে কেরিয়ার শুরু করার কয়েকবছরের মধ্যেই সলমন খানের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য রাই। সেসময়ে তা ছিল টিনসেল টাউনের সবচেয়ে বড় খবর। এরপরে তাঁদের ব্রেক আপও ছিল বলিউডে সবচেয়ে চর্চার বিষয়। সলমনের পরে কিছুদিন বিবেক ওবেরয়কে ডেট করেন ঐশ্বর্য। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিয়ে করেন অভিষেক বচ্চনকে।

সুস্মিতা সেন
একাধিক প্রেমের সম্পর্কের জন্য সবসময়ই চর্চায় থেকেছেন সুস্মিতা সেন।পরিচালক বিক্রম ভাট থেকে শুরু করে ক্রিকেটার ওয়াসিম আক্রম, রণবীর হুডা সহ বলিউডের বাইরের একাধিক ব্যক্তির গার্লফ্রেন্ড হয়েছেন সুস্মিতা। তবে এখন তিনি গর্বিত 'সিঙ্গল মাদার'।

অনুষ্কা শর্মা
কেরিয়ারের শুরুতে রণবীর সিংয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউড তোলপাড় হয়েছিল। তবে আপাতত বিরাট কোহলির কাছেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন অনুষ্কা।

লারা দত্ত
প্রথমে কেলি দোরজি, তারপরে দিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে এসেছেন লারা দত্ত। তবে এখন তিনি টেনিস তারকা মহেশ ভূপতির স্ত্রী।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications