(ছবি) ভক্তদের তৈরি 'দিলওয়ালে' সিনেমার আকর্ষণীয় পোস্টার
বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও কাজলের সিনেমা 'দিলওয়ালে' রিলিজ করতে চলেছে আগামী ক্রিসমাসে। [দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল]
কয়েকদিন আগে বুলগেরিয়ায় শ্যুটিং করে ফিরে এসেছেন শাহরুখ ও কাজল। ছবির পরিচালক, রোহিত শেট্টির এই সিনেমা একেবারে মশলাদার তাতে সন্দেহ নেই। ['দিলওয়ালে'-র শুটিংয়ের কয়েকঝলক]
কমেডি ড্রামা 'দিলওয়ালে'-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত নিজে ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। [দিলওয়ালের শ্যুটিংয়ে ফের বুলগেরিয়ায় শাহরুখ-কাজল]
ক্রিসমাস আসতে এখনও অনেকটা সময় বাকী। তবে শাহরুখ ভক্তদের যেন আর তর সইছে না। তাঁর জন্য একপ্রকার পাগল ভক্তেরা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন কয়েকটি চোখ ধাঁধানো পোস্টার। নিচের স্লাইডে দেখে নিন সেগুলিরই কয়েকঝলক।
{photo-feature}












Click it and Unblock the Notifications