পরিচালকের মানা, প্রেমালাপ বন্ধ রণবীর-ক্যাটরিনার

মুম্বই, ২৯ জানুয়ারি : বলিউডের এখন সবচেয়ে আলোচ্য প্রেমিকযুগল এখন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ। প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে চুপচাপ থাকলেও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত ক্য়াট-রণবীরকে। এখন তো আর সে সমস্যা নেই এখন তো নিজেদের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা দুজনেই।

আরও পড়ুন : ১৫ লক্ষ টাকা বাড়িভাড়া দিচ্ছেন রণবীর-ক্যাটরিনা?

আরও পড়ুন : (ছবি) সেকি? বান্ধবী ক্যাটরিনা কাইফের চেয়ে বয়সে ছোট রণবীর কাপুর!

আরও পড়ুন : (ছবি) রণবীর কাপুরের 'যমজ ভাই'-এর হদিশ মিলল কাশ্মীরে!

তবে দুজনেই বলিউডের ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী। ফলে একসঙ্গে সময় কাটানো বলতে ওই শুটিংয়ের ফাঁকে তালে। যেমন রণবীরের আগামী ছবি বম্বে ভেলভেট-এর শুটিং শ্রীলঙ্কায় চলার সময় ক্যাটরিনাকেও সেখানে দেখা গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যাটরিনার আসন্ন শুটিং সূচীতে দেখা যাবে না রণবীরকে।

পরিচালকের মানা, প্রেমালাপ বন্ধ রণবীর-ক্যাটরিনার

সম্প্রতি পরিচালক অভিষেক কাপুরের ছবি ফিতুর -এর শুটিং শুরু হবে কাশ্মীরে। অভিনয় করবেন ক্যাট ও আদিত্য রায় কাপুর। এখন অভিষেক চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব শুটিংয়ের কাজ শেষ করতে।

আর সেই কারণেই শুটিং চলাকালীন ক্যাট-রণবীরের প্রেমালাপে বাধ সাধছেন অভিষেক। সূত্রের খবর শুটিং চলাকালীন ক্যাট যাতে রণবীরের সঙ্গে দেখা না করেন তা ক্যাটরিনাকে বুঝিয়ে বলেছেন অভিষেক। আর তাই পরিচালকের কড়া অনুশাসনের জন্য কাশ্মীরে ফিতুর ছবির শুটিং চলাকালীন একে অপরের থেকে দূরেই থাকতে হবে রণবীর-ক্যাটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+