প্রথম দিনেই ভাঙল রেকর্ড! বিশ্বজুড়ে ঝড় তুলল 'ধুরন্ধর ২', কত কোটি আয় করল রণবীর সিংয়ের ছবি? জানুন
মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর ২'। পরিচালক আদিত্য ধরের এই স্পাই থ্রিলার ছবিটি প্রথম দিনেই দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত একাধিক রেকর্ড গড়ে ফেলেছে।

১৯ মার্চ মুক্তি পাওয়ার আগেই ছবিটি পেইড প্রিভিউ শো থেকে বড় অঙ্কের আয় করে। আর সেই প্রিভিউতেই ছবিটি ভারতে প্রায় ৪৩ কোটি টাকা সংগ্রহ করে। বিশ্বজুড়ে সেই অঙ্ক প্রায় ৭৫ কোটিতে পৌঁছে যায়। এর ফলে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাওয়ার আগেই ছবির মোট আয় ১০০ কোটির সীমা ছাড়িয়ে যায়।
এরপর মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আরও বড় সাফল্য পায়। ভারতীয় বাজারে ছবিটি একদিনে প্রায় ১০২ কোটি টাকা আয় করে নতুন রেকর্ড গড়েছে। মোট দুই দিন মিলিয়ে দেশীয় বাজারে মোট আয় প্রায় ১৪৫ কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। বিদেশেও খুব ভালো ব্যবসা করছে রণবীর সিংয়ের অভিনীত এই ছবিটি। আন্তর্জাতিক বাজারে সিনেমাটি প্রথম দিনেই প্রায় ৭ মিলিয়ন ডলার আয় করেছে। সমস্তটা মিলিয়ে বিশ্বজুড়ে প্রথম দিনের মোট আয় প্রায় ২৪০ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে।
আর এই আয় বলিউডের একাধিক জনপ্রিয় ছবির ওপেনিং রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এর আগে 'জওয়ান', 'পাঠান' এবং 'অ্যানিম্যাল' ছবিগুলি প্রথম দিনের আয়ের তালিকায় সবথেকে এগিয়ে ছিল। 'ধুরন্ধর ২' ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর. মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন।
উল্লেখ্য, সিরিজের প্রথম ছবিটিও বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এর ফলে দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল।












Click it and Unblock the Notifications