(ছবি) বিতর্কিত ধর্মগুরু রাধে মা এবার বিগ বস ৯-এ?

মুম্বই, ৩১ আগস্ট : জোর জল্পনা, বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস ৯-এ প্রতিযোগী হিসাবে আসতে চলেছেন স্বঘোষিত ধর্মগুরু, তথা সাম্প্রতিক কালের বিতর্কিত মহিলা চরিত্র রাধে মা। [ছবি দেখে চক্ষু চড়কগাছ: 'ভণ্ড' গুরুমাতা রাধে মাকে বিড়ম্বনায় ফেললেন রাহুল মহাজন]

এখনও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া না গেলেও আকাশে বাতাসে জোর জল্পনা বিগ বসের আগামী সিজনে বাড়ির মধ্যে দেখা যেতে পারে রাধে মায়ের লীলাখেলা।

কানাকানিতে শোনা যাচ্ছে, বিগ বস-এ নির্মাতার এবিষয়ে রাধে মায়ের সঙ্গে দেখা করে এই অনুষ্ঠানের প্রতিযোগী হওয়ার প্রস্তাবও দিয়েছে। কিন্তু রাধে মা জবাবে কি বলেছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। [(ছবি) ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!]

সম্প্রতি নানা ভুল কারণে খবরে উঠে এসেছেন রাধে মা। ধর্মগুরু হওয়া সত্ত্বেও তার পরনের ছোট দৈর্ঘের পোশাক তর্কবিতর্কের মুখ্য বিষয় হয়ে উঠেছিল কিছুদিন আগে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভক্তদের সঙ্গে সৎসঙ্ঘের সময় অশ্লীল নাচ করার, তাদের আই লাভ ইউ বলা এবং এমনকী ভক্তদের চুমু খেতেন বলেও অভিযোগ উঠেছিল রাধে মায়ের বিরুদ্ধে।

শারীরিক অত্যাচার

শারীরিক অত্যাচার

মুম্বইয়ের এক মহিলা অভিযোগ তুলেছেন যৌতুকের জন্য নানা কারণে রাধে মা তাকে শারীরিকভাবে অত্যাচারও করেছেন।

সৎসঙ্ঘে অশ্লীলতা

সৎসঙ্ঘে অশ্লীলতা

রাধে মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভক্তদের সঙ্গে সৎসঙ্ঘের সময় অশ্লীল নাচ করার। সৎসঙ্ঘে ঈশ্বরের বন্দনায় করা হয়, এই সময় তার অশ্লীল নাচের কারণে ধর্মে বিশ্বাসী মানুষদের ভাবাবেগে ধাক্কা লেগেছে।

চুমুর খেলা

চুমুর খেলা

রাধে মা তার ভক্তদের আই লাভ ইউ বলেন এমনকী ভক্তদের চুমু খান বলেও অভিযোগ উঠেছে।

পোষাক বিতর্ক

পোষাক বিতর্ক

তবে রাধে মাকে সবচেয়ে বড় বিড়াম্বনায় ফেলেছিলেম রাহুল মহাজনের টুইট। যেখানে রাধে মাকে একেবারে অন্য অবতারে লাল ছোট পোশাকে অশ্লীল ভঙ্গিতে দেখা যাচ্ছে। এই ছবি সোস্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মহল থেকে তার পক্ষে বিপক্ষে সওয়াল উঠতে শুরু করে।

ডলি বিন্দ্রা বনাম রাধে মা

ডলি বিন্দ্রা বনাম রাধে মা

রাধের মায়ের প্রাক্তন ভক্ত তথা টেলিভিশন দুনিয়ার আর এক চরিত্র ডলি বিন্দ্রা রাধে মায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি বলেন, রাধে মা ও তার ভক্তরা জোর করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে তাকে যৌন মিলনে বাধ্য করেন। শুধু তাই নয়, সৎসঙ্ঘে রাধে মায়ের অনুগামীরা অন্যান্য ভক্তদের সামনেই তার শ্লীলতাহানির চেষ্টা করে।

উল্লেখ্য ডলি বিন্দ্রাও বিগ বস হাউসের প্রতিযোগী ছিলেন।
কিটি পার্টি

কিটি পার্টি

শ্রীকৃষ্ণের রাসলীলা শুনেছিলাম। কিন্তু রাধেই বা লীলাখেলায় কম যান কিসে? আরে না না, এ রাধে, শ্রীকৃষ্ণের সে রাধে নয়। ইনি রাধে মা। যিনি ভক্তদের মনে তো এতদিন রাজত্ব করছিলেনই। কিন্তু পোষাক বিতর্কে খবর হয়ে নয়া ট্রেন্ড তৈরি করে দিয়েছেন। এখন আর শুধু চর্চার বিষয় নন রাধে মা বরং কিটি পার্টির থিমও বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+