(ছবি) এফএইচএমের কভারে একরাশ উত্তাপ ছড়ালেন চিত্রাঙ্গদা সিং!
বলিউডের অন্যধারার অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম চিত্রাঙ্গদা সিং। তথাকথিত বাণিজ্যিক ছবির নায়িকা না হয়েও জনতার মনে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি নিজের রূপ ও অভিনয় দিয়ে ফিল্ম সমালোচকদের মনও জয় করেছেন চিত্রাঙ্গদা।
চিত্রাঙ্গদা সিংয়ের ফটোশুটে সেক্স অ্যাপিল যেন চুঁইয়ে পরছে
ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে ঝড় তুললেন রিচা চাড্ডা
মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন চিত্রাঙ্গদা। গুলজারের মিউজিক ভিডিওয় কাজ করে সকলের নজরে আসেন তিনি। পরে গায়ক অভিজিতের একটি মিউজিক ভিডিওয় কাজ করেও খ্যাতি পান তিনি। এরপরই পরিচালক সুধীর মিশ্রর হাত ধরে ২০০৩ সালে 'হাজারো খোয়াহিশে অ্যায়সি' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী।

এরপরে দেসি বয়েজ, জোকার, ইনকার, আই মি অউর ম্যায়, গব্বর ইজ ব্যাকের মতো সিনেমায় সাবলীলভাবে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। পাশাপাশি টিভি বিজ্ঞাপনেরও অন্যতম সেরা মুখ এই অভিনেত্রী।
ভগ পত্রিকার কভারে ক্যাটরিনা কাইফের নয়া বিকিনি অবতার
বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা
মডেল হিসাবে চিত্রাঙ্গদা কেরিয়ারের শুরুতে অনেক খ্যাতি পেয়েছেন। তবে এইবয়সেও মডেল হিসাবে যে তিনি কারও চেয়ে কম যান না তা যেন ফের একবার প্রমাণ করে ছাড়লেন তিনি। জুন মাসে জনপ্রিয় এফএইচএম ম্যাগাজিনের কভার পাতার জন্য ফটোশুট করেছেন চিত্রাঙ্গদা। বলা ভালো, কভার পাতায় অন্য উত্তাপ আমদানি করেছেন তিনি। একনজরে দেখে নিন চিত্রাঙ্গদার অনন্য রূপের কয়েকঝলক।












Click it and Unblock the Notifications