মা হলেন শ্রেয়া ঘোষাল, ইনস্টায় খবর জানালেন সঙ্গীত শিল্পী
মা হলেন শ্রেয়া ঘোষাল, ইনস্টায় খবর জানালেন সঙ্গীত শিল্পী
মা হলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের জানালেন সেকথা। শনিবার বিকেল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিল তিনি। তাতে সাধ খাওয়া থেকে শুরু করে বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া।

অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও। শনিবার বিকেলের ফুটফুটে পুত্র সন্তানের জন্ম গিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে স্বামী শিলাদিত্যকে তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়া। পরিবার খুশিতে ভরে গিয়েছে বলে টুইটে লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সঙ্গীতশিল্পী নিতি মোহন থেকে শুরু করে একাধিক সঙ্গীত শিল্পী শ্রেয়াকে শুভেচ্ছা জানিয়েছে। এবং তাঁর তাঁর সন্তানের আরোগ্য কামনা করেছেন তাঁরা।
বলিউডের একাধিক জনরপ্রিয় ছবির গান গেয়েছেন শ্রেয়া। বলিউডে এক প্রকার বাঙালির নাম উজ্জ্বল করেছেন শ্রেয়া। একাধিক সুপার হিট গান, লাইভ শো করতে দেখা গিয়েছে তাঁকে। অন্তঃসত্ত্বা হয়ার পর থেকে আর গান গাইতে দেখা যায়নি তাঁকে। তবে দ্রুতই তিনি ফের গানের জগতে ফিরবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications