নিজের ক্ষেতে এখনও ট্রাক্টর চলান নওয়াজউদ্দিন, টবেই ক্যাপ্সিকাম ফলিয়েছেন প্রীতি জিন্টা, তারকাদের কৃষি প্রেম

নিজের ক্ষেতে এখনও ট্রাক্টর চলান নওয়াজউদ্দিন, টবেই ক্যাপ্সিকাম ফলিয়েছেন প্রীতি জিন্টা, তারকাদের কৃষি প্রেম

অভিনয় তো রয়েইছে। তার বাইরেও জমির আর চাষের সঙ্গে যাঁদের এখনও সম্পর্ক রয়েছে বলিউডে সেই সংখ্যাটা কিন্তু কম নয়। চাষীর ছেলে নওয়াজ উদ্দিন সিদ্দিকি। বলিউডে নাম কামিয়ে ফেললেও নিজের শিকড়কে কিন্তু ভোলেননি। এখনও নিজের গ্রামে গিয়ে জমিতে চাষ করেন তিনি। শুধু নওয়াজ কেন এরকম চাষের নেশা রয়েছে মাধবন, জ্যাকি স্রফ থেকে শুরু করে ধর্মেন্দ্ররও। আবার অভিনেত্রীরাও পিিছয়ে নেই। প্রীতি জিন্টা থেকে শিল্পা শেট্টি জুহি চাওলা নিজের বাড়িতেই টবের মধ্যে ফলিয়েছেন একাধিক ফলন। আবার জমি কিনে চাষও করেন জুহি চাওলা।

মাধবনের নারকেলের বাগান

মাধবনের নারকেলের বাগান

জমির টান তাঁদেরকে টানে নেশার মতো। কেই চাষীর ঘরের ছেলে কেউ আবার নিছক ভালবাসা থেকেই চাষের কাজে যুক্ত। অভিনয়ের পাশাপাশি এই কাজটিও চালিয়ে যাচ্ছেন দক্ষিন ভারতের সুপার স্টার অভিনেতা মাধবন। একটি বদ্ধ ভূমিকে ৫ বছর ধরে চেষ্টা করে সেটা সবুজ করে ফেলেছেন মাধবন। তৈরি করে ফেলেছেন একটি নারকেলের বাগান। দক্ষিণ ভারতের আরেক তারকা অভিনেতা প্রকাশ রাজ। চাষ করবেন বলে কয়েক একর জমি কিনে ফেলেছেন তিনি। সেখানে পুরো দমে চালছে সবজি চাষ। অভিনেতা নিজেও সেখানে ট্রাক্টর চালিয়ে জমিতে কাজ করেন। এই জমি কিনে চাষ শুরু করার পর নাকি মানসিক শান্তি খুঁেজ পেয়েছেন তিনি।

ধর্মেন্দ্রর ফার্ম হাউস

ধর্মেন্দ্রর ফার্ম হাউস

সকলেই জানেন পাঞ্জাবের চাষীর ছেলে ধর্মেন্দ্র। বলিউডের সুপারস্টার হওয়ার পরও নিজের শিকড়কে ভুলে যাননি ধর্মেন্দ্র। নিজের জমি কিনে চাষ করছেন। সেখানে অরগ্যানিক সবজির চাষ করেন তিনি। এমনকী সলমন খানও নিজের ফার্ম হাউসে চাষ করেন। সেখানে ধান গাছ পুঁততে দেখা গিয়েছিল তাঁেক। চাষাবাদের শখ রাখেন জ্যাকি স্রফও। নিজের ৪৪,০০০ স্কোয়ার মিটারের ফার্ম হাউসে সবজি চাষ করেন অভিনেতা। দীর্ঘ সময় সেখানে জমিতে চাষের কাজে কাটান জ্যাকি।

 বাড়ির টপেই ফসল ফলাচ্ছেন প্রীতি

বাড়ির টপেই ফসল ফলাচ্ছেন প্রীতি

পিিছয়ে নেই অভিনেত্রীরাও। প্রীতি জিন্টা, জুহি চাওলা, শিল্পা েশট্টিরা নিয়ম করে চাষ করেন। নিজের বাড়িতেই টবে নানা রকমের সবজি ফলিয়েছেন প্রীতি জিন্টা। আবার জুহি চাওলাও নিজে চাষ করতে ভালবাসেন। সেকারণে তিনি চাষীদেরও নানা ভাবে সাহায্য করে থাকেন। শিল্পাশেট্টিও নিজের বাড়িতে চাষ করেন।

নওয়াজের চাষ

নওয়াজের চাষ

চাষীর ছেলে নওয়াজ উদ্দিন সিদ্দিকি। বলিউজে দক্ষ অভিনেতা। একের পর এক হিট ছবি। চাষীর ছেলের পরিচয় কিন্তু এখনও ছাড়েননি নওয়াজ। এখনও নিজের বাড়িতে গিয়ে গ্রামে জমিতে হাল চালান তিনি। ট্রাক্টারে করে রীতিমতো চাষ করেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+