(ছবি) নয়া পোস্টার! 'সরবজিত' সিনেমাটি সকলকে তাক লাগাতে তৈরি

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও রণদীপ হুডা অভিনীত 'সরবজিত' সিনেমার দ্বিতীয় অফিসিয়াল পোস্টার। আর ফের একবার তা নিয়ে সাড়া পড়ে গিয়েছে গোটা বলিউডে। ভারতীয় চর সন্দেহে ১৯৯০ সালে গ্রেফতার করা হয় পাঞ্জাবের কৃষক পরিবারের সন্তান সরবজিত সিংকে। ২৩ বছর পাকিস্তানের জেলে বন্দি থাকার পরে ২০১৩ সালে জেলেই এক আততায়ীর হাতে খুন হন তিনি। সেই জীবন নিয়েই এই সিনেমা তৈরি হচ্ছে। [অকালে প্রাণ হারিয়েছেন যে জনপ্রিয় অভিনেত্রীরা]

ছবিটির জন্য কতোটা পরিশ্রম অভিনেতা ও পরিচালক-প্রযোজকেরা করেছেন তা ছবির পোস্টার থেকেই অনেকটা ফুটে উঠছে। এর পাশাপাশি ছবির গল্প ও ডায়লগও অসামান্য হয়েছে বলে টিনসেলটাউনে খবর। ফলে সবমিলিয়ে 'সরবজিত' সিনেমাটি সকলকে তাক লাগিয়ে দিতে তৈরি বলেই মনে করা হচ্ছে। [মেক আপ ছা়ড়া বলিউড সেলেবসদের লুক!]

নয়া পোস্টার! 'সরবজিত' সিনেমাটি সকলকে তাক লাগাতে তৈরি

সিনেমার একদিকে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। যার পর্দায় উপস্থিতিই দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে রয়েছেন রণদীপ হুডা। নয়া মেকওভার করে তিনিও চমকে দিয়েছেন সকলকে। চরিত্রের প্রয়োজনে মাত্র ২৮ দিনে ১৮ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। [ছোটবেলায় এমন দেখতে ছিলেন শাহরুখ খান!]

এদের পাশাপাশি সিনেমায় রয়েছেন রিচা চাড্ডা, দর্শন কুমারের মতো অভিনেতারা। ওমঙ্গ কুমারের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ মে। তার আগে দেখে নিন সিনেমার কয়েকটি দৃশ্য। [সুপারহট! দীপিকা পাড়ুকোনের অদেখা কয়েকটি ছবি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+