শেরশাহ–উধমের জয়, ব্ল্যাক লেডিকে ঘরে আনলেন কৃতী, দেখুন ৬৭তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের পুরো তালিকা
মঙ্গলবার রাতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্মানীয় অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিজয়ীদের তালিকায় রয়েছে কৃতী শ্যাননের মিমি, ভিকি কৌশল অভিনীত সর্দার উধম ও সিদ্ধার্থ মালহোত্রার শেরশাহ। তবে এই বছর ফিল্মফেয়ারে শেরশাহ ও সর্দার উধমের জয়জয়কার। এই দুই ছবি একই যেন সব পুরস্কার ঝুলিতে পুরেছে।

ব্ল্যাক লেডিকে পাওয়ার ইচ্ছে কম বেশি সকল তারকারই রয়েছে। এ বছর সেরা অভিনেতা এবং অভিনেত্রীর তকমা কে বা কারা জিতবেন, তা নিয়ে কৌতুহলী ছিলেন সিনেপ্রেমীরা। অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা।
এ বছর সেরা অভিনেত্রীর তকমা জিতে নিলেন কৃতী শ্যানন মিমি সিনেমার জন্য। অন্যদিকে সেরা অভিনেতা পুরস্কার পান অভিনেতা রণবীর সিং, ৮৩-সিনেমায় কপিল দেবের ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছিল। রণবীরকে এদিন ফিল্মফেয়ারের মঞ্চে দেখা যায় স্ত্রী দীপিকার সঙ্গে। ক্রিটিকদের চোখে সেরা অভিনেতা ভিকি কৌশল। সর্দার উধম ছবির জন্য এই পুরস্কার পেলেন ভিকি। আসুন এক ঝলকে দেখে নিই বিজয়ীদের তালিকা-
সেরা অভিনেতা
রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী
কৃতী শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (ক্রিটিক চয়েস)
ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী (ক্রিটিক চয়েস)
বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক
বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা সিনেমা (জনপ্রিয় বিভাগ)
শেরশাহ
সেরা সিনেমা (ক্রিটিকস চয়েস)
সর্দার উধম
সেরা পার্শ্ব অভিনেতা
পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনেত্রী
সাই তামহাঙ্কর (মিমি)
সেরা কাহিনী
অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পরানজাপে (চণ্ডীগড় করে আশিকী)
সেরা সংলাপ
দিবাকর বন্দ্যোপাধ্যায় ও বরুণ গ্রোভার (সন্দীপ অউর পিঙ্কি ফরার)
সেরা স্ক্রিনপ্লে
শুভেন্দু ভটাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধম)
সেরা অরিজিনাল স্টোরি
চণ্ডীগড় করে আশিকী
সেরা ডেবুট অভিনেতা
এহান ভাটফর (৯৯ সঙ)
সেরা ডেবুট অভিনেত্রী
শর্বরী বাগ (বান্টি অউর বাবলি ২)
সেরা ডেবুট পরিচালক
সীমা পাহওয়া (রামপ্রসাদ কী তেরভি)
সেরা মিউজিক অ্যালবাম
তানিষ্ক বাগচি, বি প্রাক, জনি, জসলীন রয়্যাল, জাভেদ-মহসিন, বিক্রম মন্ট্রোসে (শেরশাহ)
সেরা গীতিকার
কউসর মুনির (লহরা দো, ৮৩ সিনেমা)
সেরা গায়ক
বি প্রাক, মন ভরেয়া ২.০ (শেরশাহ)
সেরা গায়িকা
আসিস কউর, রাতা লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন
স্টিফান রিচটার ও সুনীল রডরীগ (শেরশাহ)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক
শান্তনু মৈত্র (সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি
বিজয় গাঙ্গুলি (চকা চক, অতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি
অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
লাইফটাইম অ্যাচিভেমেন্ট
সুভাষ ঘাই
ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে বলিউড তারকাদের ফ্যাশনেবল র্যাম্প ওয়াক সকলের নজর কেড়েছে। কৃতী শ্যানন থেকে মালাইকা অরোরা এদিন সকলের লুকস ছিল গ্ল্যামারস। ক্যাটরিনা ও শেহনাজ গিল তাঁদের নজরকাড়া শাড়িতে ধামাল করেছেন। অন্যদিকে সেক্সি গাউনে সকলের দৃষ্টি কেড়েছেন কৃতী শ্যানন, রাকুল প্রীত সিং, শর্বরী বাগ, কিয়ারা আদবানীরা। তবে ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও রণবীর সিংও কারোর চেয়ে কম যে ছিলেন না তা প্রমাণ করেছেন।












Click it and Unblock the Notifications