শশা ও জুকিনির মধ্যে কোনটি খাওয়া স্বাস্থ্যকর, জানুন উপকারিতা
শশার নাম সকলেই আমরা জানি। তবে জুকিনির নামের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নয়। তবে শশা ও জুকিনি দুই কিন্তু আমাদের দেশের রান্নার কাজে ব্যবহৃত হয়। তবে, বেশির মানুষ কিন্তু শশা কাঁচা খান।
শশা না জুকিনি কোনটি বেশি উপকারী। তা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। কোনটিতে কোন গুণ রয়েছে, তা জানুন এই প্রতিবেদন থেকে।

- হজম শক্তি বাড়াবে
শশাতে জলের পরিমাণ বেশি থাকে। তাছাড়া এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য আপনি নিত্যদিন শশা খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, এ, সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। গরমকালে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আবার জুকিনিতে ক্যালোরির ও কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি থাকে। এতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে। যা আপনার হজমশক্তি বাড়াতে সাহায্য করবে।
- মানসিক চাপ কমায়
শশা ও জুকিনি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। শশাতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড ও ট্যানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে জুকিনিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, লুটেইন থাকে। যা চোখের জন্য খুব ভালো। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এটি।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
শশা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম থাকে। জুকিনিতে ফাইবার থাকে। এটি খেলে আপনার পেট ভর্তি থাকবে অনেকক্ষণ। আপনার সহজে খিদে পাবে না। এতে খাবার ভালো হজম হবে। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এগুলির নয়। তাই আপনার ওজনকে নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে শশা ও জুকিনি।
- হাড় ভালো রাখে
শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। যা আপনার হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে। যদি আপনার হাড় ভালো রাখতে চান তাহলে শশা খেতে পারেন। শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ক্যালসিয়াম থাকে। এগুলিও কিন্তু হাড় ভালো রাখতে সাহায্য করে। যাদের অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি রয়েছে তাঁরা রোজ জুকিনি খান।
- রক্তচাপ
শশাতে কিউকারবিটাসিন নামক এক প্রকার যৌগ থাকে। যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে জলের পরিমাণ বেশি থাকে, থাকে পটাশিয়ামও। যা আপনার শরীরকে কখনোই ডিহাইড্রেট হতে দেবে না। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শশা। ঠিক তেমনই জুকিনিতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। তাই কার্ডিওভাসকুলার রোগ কমাতে রোজ জুকিনি খান। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে জুকিনি।












Click it and Unblock the Notifications