নারী দিবসে বান্ধবীদের সঙ্গে বাড়িতেই করুন পার্টি, সঙ্গে রাখুন এই ডিশগুলি, রইল রেসিপি
প্রতিবছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। আর এই বিশেষ দিনটি বিশ্বজুড়ে পালন করেন সকলে। নারী দিবসে আপনি যদি আপনার বান্ধবীদের সঙ্গে সুন্দর একটা দিন উপভোগ করতে চান, সেই সঙ্গে কোন স্পেশাল রেসিপি আপনি বানাতে চান তাহলে এই রেসিপিগুলি আপনি বানাতে পারেন। যা খেতেও খুব সুন্দর, তাছাড়াও খুব সহজেই আপনি বাড়িতে এগুলি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। জানুন এই বিশেষ দিনে কী কী বানাবেন আপনি।
সুজির বল
সুজির বল কিন্তু বানানো খুব সহজ। এটা বানাতে আপনাকে নিতে হবে সামান্য পরিমাণ সুজি, আর আলু সেদ্ধ। তার জন্য আলু সেদ্ধ করে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি প্যানে গরম জল নিন, তাতে কাঁচা লঙ্কা, তেল দিন। তারপরে তাতে সুজি দিয়ে দিন। সুজি দিয়ে নাড়তে থাকুন। সুজি নাড়তে নাড়তে যখন জল শুকিয়ে আসবে, তখন গ্যাস আবার বন্ধ করে দিন। তারপর এটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আলু সেদ্ধ দিয়ে দিন। দিয়ে তাতে চাট মশলা, ওরিগ্যানো, গোলমরিচ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। অন্য একটি প্যানে কিছুক্ষণ এটাকে ভাপে রেখে দিন। তারপর একটি প্যানে কিছুটা সরষের তেল, তারপর কারি পাতা দিয়ে এই বল গুলি একেকটি করে দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুজির বল। তারপরে এটি আপনি সস দিয়ে খেতে পারেন। এর স্বাদ কিন্তু অসাধারণ।

ছবি সৌজন্য- pexels
নারকেল বরফি
নারকেল দিয়েও আপনার নারকেল গোলাপি বরফি আপনি তৈরি করে খেতে পারেন। যার জন্য আপনাকে প্রথমে সামান্য পরিমাণ চিনি আর জল আগে থেকে মিশিয়ে রাখতে হবে। তারপরে একটি সিরা তৈরি করতে হবে। আর সিরা তৈরি করার পর তাদের সামান্য নারকেলগুঁড়ো দিয়ে দেবেন। সিরাতে নারকেলগুঁড়ো দেওয়ার ৫ মিনিট পর সেটিকে গ্যাসে বসিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। তারপরে অন্য একটি জায়গায় সামান্য খোয়া ক্ষীর নিন। নিয়ে তাদের সামান্য গোলাপি রঙ মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি একটি ব্যাটার পেপারে বিছিয়ে নিন। তার ওপরে নারকেল গুঁড়ো সামান্য দিয়ে দিন। তারপর তাতে কাজুবাদাম, পেস্তা টুকরো দিয়ে দিন। দিয়ে সামান্য রুপোলি ফয়েল পেপার দিয়ে সাজিয়ে নিন। তারপরে এক দু'ঘণ্টা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তাহলেই তৈরি হয় তারপরে এটাকে আপনার মন মতন করে কেটে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে নারকেল গোলাপি বরফি।
আলুর কাটোরি চার্ট
যদি আপনি একটু টক ঝাল মিষ্টি খাবার খেতে যান, তাহলে আলু কাটোরি চার্ট। এতে কিন্তু খেতে অসাধারণ। এর জন্য প্রথমে আপনাকে আলু নিতে হবে। তারপর তার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিন। আলুগুলো কেটে শুকিয়ে নিন। তারপরে অন্য একটি প্যানে কিছুটা পরিমাণ ময়দা মেখে নিন। ময়দা মেখে ছোট লেচি করে নিন। তারপরে সেই লেচি গুলোকে আপনি একটা বাটির শেপ দিয়ে ভালোভাবে ভেজে নিন। তার ভেতরে আলুগুলো ছোট ছোট করে কেটে কেটে তাতে সামান্য চাট মশলা, নুন, জিরে গুঁড়ো ছোট ছোট দিয়ে দিন। তাই এই নারী দিবসে এই খাবারগুলি তৈরি করে আপনি কিন্তু বন্ধুদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications