Year Ender 2024: মাঙ্কিপক্সের সঙ্গে আর কোন কোন রোগ চক্রব্যূহের মতো ঘিরেছিল চলতি বছরকে, জানেন
২০২৪ সাল শেষ হওয়ার মুখে, এবার ২০২৫ এর অপেক্ষা করছেন সকলে। পুরো বছরটি যেন চ্যালেঞ্জিং কেটেছে সকলের কাছে। কারণ বহু সংক্রমক মানুষকে কষ্ট দিয়েছে। জীবন কেড়ে নিয়েছে অনেকের। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছিল করোনা মহামারীর।
যার প্রভাবের জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। শুধু তাই নয়, করোনার পাশাপাশি মাঙ্কিপক্সও চলতি বছর অনেকেরই জীবনের নানান সমস্যা তৈরি করেছে। বছর শেষে জেনে নিন কোন কোন রোগ এই বছর মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

- করোনার নয়া রূপ
২০২৩ সালের শুরুতেও কিন্তু করনার নতুন রূপ দেখা গেছিল। সেই সঙ্গে সঙ্গে সে কিন্তু তার প্রাধান্য বিস্তার করতে শুরু করেছে। ২০২৪ সালের প্রথম দিকে করোনার রূপ জে এন ১ সম্পর্কে কিন্তু সতর্কতা জারি করেছিলেন বিজ্ঞানীরা। বলা হয়েছিল দেড় মাসের মধ্যে এটি ৪১ টি দেশের ছড়িয়ে পড়েছিল এই রূপ। সিঙ্গাপুর, আমেরিকার সহ বহু দেশে এই ঘটনা কিন্তু বেশ প্রাদুর্ভাব দেখা গেছিল। করোনার এই নতুন রূপে আক্রান্ত হয়েছেন কিন্তু বহু মানুষ। সেই সঙ্গে সঙ্গে মে, জুন মাসেও এফএলআইআরটি' মানুষের মধ্যে উদ্যোগের সৃষ্টি করেছে।
- জম্বি ভাইরাস
চলতি বছর জম্বি ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু উদ্বেগের শেষ ছিল না। করোনার পাশাপাশি জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন করে জম্বি ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে উত্তর মেরুতে। সেখানকার বড় দ্রুত গলে যাচ্ছে। আর তা নিয়ে বেশ চিন্তিত বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা এই বরফের তলাত থেকেই নাকি উদ্ভব হয়েছিল এই ভাইরাসের। বায়ুমণ্ডলে এই ভাইরাস মিশলে বিশ্বজুড়ে ভয়াবহ প্রভাব দেখা দেবে। বার্ড ফ্লু
২০২৪ সালে বার্ড ফ্লুর প্রভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন বিজ্ঞানীরা। এই বছর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ঘটনা নাড়া দিয়েছিল বিশ্ববাসীকে। যা করোনার চেয়েও বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছিল। এটি মূলত গরুর দুধের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল। দেশের অনেক রাজ্যে, মানুষকে এই সংক্রামক রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। জুনের ৫ তারিখ এই রোগে আক্রান্ত হয়ে মেক্সিকোতে ৫৯ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যায়।
- মাঙ্কিপক্স
২০২৪ সালে মাঙ্কিপক্স কিন্তু বেশ ভয়াবহ আকার ধারণ করেছিল। যা ১৪ অগাস্ট ডাব্লু এইচও দ্বিতীয়বারের মতো ঘোষণা করেছিল। এর আগে ২০২২ সালে কিন্তু এমন অবস্থায় মুখে পড়েছিল বিশ্বের অনেক মানুষ। সেপ্টেম্বর মাসে ভারতে কেরালায় প্রথম কেসের খবর পাওয়া গিয়েছিল। আর এই ঘটনা এই বছরজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়েছিল।












Click it and Unblock the Notifications