বিশ্ব তামাক বিরোধী দিবস: মরিয়া হয়েও নিকোটিনের প্রতি আসক্তি কমছে না আপনার, নেশা কমাতে খান এগুলি
প্রতিবছর ৩১ মে পালিত হয় 'বিশ্ব তামাক বিরোধী দিবস’ অর্থাৎ ওয়ার্ল্ড নো টোবাকো ডে (World No Tobacco Day)। বর্তমান সময়ে ধূমপান ছাড়া থাকতে পারেন না অনেক তরুণ তরুণীরাই। যে কারণে তাদের শরীরে নানান রোগের প্রকোপ বাড়ছে। আবার সেকেন্ডহ্যান্ড স্মোকারদেরও কিন্তু মৃত্যু বাড়ছে দেশে।
মনোবিদদের মতে, যদিও ধূমপানের নেশা ছাড়া কিন্তু পুরোটাই মনের ব্যাপার। মনের জোর রেখে কেউ যদি নেশা ত্যাগ করতে চান তাহলে কিন্তু তিনি তা করতেই পারেন। তবে সেটি সবার পক্ষে একদমই সম্ভব হয় না। যারা ধূমপান করেন তারা ছাড়বো ছাড়বো করলেও সহজে ধূমপানের নেশা ছাড়তে পারেন না। তবে তার ফলে তাদের হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক, ক্যানসারের মতন মারণরোগেরও সম্ভাবনা রয়েছে। তবে এমন অনেক খাবার রয়েছে সেগুলি মুখে দিলেই নিমেষে আপনার ধূমপানের নেশা দূর হবে।

- পুদিনা পাতা
সস্তার এই পুদিনা পাতাই কিন্তু আপনাকে ধূমপানের নেশা থেকে দূরে রাখতে পারে। শুধু তাই নয়, এটি খেলে আপনার মস্তিষ্ক থেকে দাঁতের মাড়ি ভালো থাকবে। তাই আজ থেকেই খান পুদিনা পাতা।
- ফল ও শাকসবজি
ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করুন, তাহলেই ধূমপান করার ইচ্ছা আপনার চলে যাবে। যারা ধূমপান করেন বা সিগারেট খেয়ে থাকেন তাদের শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম শোষণে বাঁধার সৃষ্টি হয়। ভিটামিন সিইয়ের মাত্রা কমতে থাকে। তাই আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল, শাকসবজি খেতে হবে। যা আপনার শরীরকে হাইড্রেট রাখবে। সেই সঙ্গে রোজ আপনি গাজর, শশা, কমলালেবু, তরমুজ খাওয়ার চেষ্টা করবেন।
- জল
ধূমপানের নেশা কমাতে প্রচুর পরিমাণে জল খান। যত জল খাবেন তত আপনি ভালোভাবে শ্বাস নিতে পারবেন। সেই সঙ্গে আপনার সিগারেট খাওয়ার ইচ্ছাটাও অনেকটা কমবে। সেই সঙ্গে আপনার শরীরে জলের ঘাটতি হবে না। সিগারেট খাওয়ার পর আপনি যদি প্রচুর পরিমাণে জল খান তাহলে পরে কিন্তু আপনারা সিগারেট খেতে ইচ্ছা করবে না। আবার অনেকেই সিগারেট খাওয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে চা, কফি খান। যা কিন্তু একদমই খাবেন না। এতে আপনার পেশি দুর্বল হয়ে যাবে। কমবে রোগ প্রতিরোধের ক্ষমতা। তাই আগেই সাবধান হোন।
- দুধ
শুনতে খুব অস্বাভাবিক হলেও এটাই বাস্তব। অনেক গবেষণায় দেখা গেছে, দুধ ও দুগ্ধজাত খাবার খেলে সিগারেট খাবার ইচ্ছা কিন্তু অনেক কমে যায়। ২০০৭ সালের গবেষণায় দেখা গেছে, ২০০৯ জন ব্যক্তি দুধ খেয়ে তাঁদের সিগারেটের নেশা দূর করেছেন। কারণ দুগ্ধজাত খাবার ক্যাসেইন নামক যৌগ থাকে। যারা নিকোটিনের প্রতি বেশি আসক্ত তাদের কিন্তু এই দুগ্ধজাত, দুধ খাওয়া দরকার।
- চুইংগাম
ধূমপানের নেশা কমাতে আপনি খেতে পারেন চুইংগাম। খাবেন মিন্ট জাতীয় চুইংগাম। যখন আপনার সিগারেট খেতে ইচ্ছা করবে তখন চুইংগাম মুখে দেবেন। যখনই আপনি চুইংগাম চিবোবেন তখনই কিন্তু আপনার নিকোটিনের প্রতি আসক্তি অনেকটাই কমবে।
- ভিটামিন সি সমৃদ্ধ ফল
নিকোটিনের প্রতি আসক্তি কমাতে তখন আপনি প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন। যেমন- কমলালেবু, পাতি লেবু ইত্যাদি। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।












Click it and Unblock the Notifications