বন্ধুত্বের বন্ধনকে আরও অটুট করতে নারী দিবসে কর্মরতা বান্ধবীকে দিন এই গিফটগুলি
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আসছে 'আন্তর্জাতিক নারী দিবস’। আর এই দিনটি কিন্তু প্রত্যেকটি মহিলাদের কাছে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে আপনি কিন্তু আপনার কর্মরতা বান্ধবীকে এই উপহারগুলি দিতেই পারেন।
এতে তারা কিন্তু খুব খুশি হবেন। এতে দেখবেন তাঁর আর আপনার মধ্যে বন্ধুত্বের বন্ধন কিন্তু আরও অটুট থাকবে। জানেন এই বিশেষ দিনে আপনি আপনার বান্ধবীকে কী কী উপহার দেবেন, রইল উপহার দেওয়ার তালিকা।

ছবি সৌজন্য- pexels
কাস্টমাইজড কফি মগ
যদি আপনার বান্ধবী কর্মরতা হন, তাহলে তাকে কাস্টমাইজড কোনও কফি মগ বা পেন দিতে পারেন। যাতে তিনি তার অফিসের ডেস্কে সেই কফি মা কিংবা পেন রাখতে পারেন। এতে কিন্তু আপনার তাঁর কথা কিন্তু তার প্রায় সময়ই মনে পড়বে। তাছাড়া এই জিনিসগুলো কিন্তু তার নিত্যদিন কাজে লাগবে।
নিত্য প্রয়োজনীয় জিনিস
আপনি আপনার বান্ধবীকে কিন্তু নারী দিবসে তাঁর প্রয়োজনীয় জিনিস উপহার দিতে পারেন। যেমন ধরুন- সানগ্লাস কিংবা ল্যাপটপ ব্যাগ। তাছাড়াও ছোট বডি স্প্রে থেকে সানস্ক্রিম। এই বিশেষ জিনিসগুলি যেগুলি তার অফিস যাওয়ার সময় কাজে লাগে। সেই জিনিসগুলিও কিন্তু আপনি তাকে উপহার দিতে পারেন।
বই
আপনি যদি গল্পের বই পড়তে ভালোবাসেন, তাহলে তাকে গল্পের বইও উপহার দিতে পারেন। যেটি তিনি অফিস যাওয়ার সময় কিংবা অফিস থেকে ফেরার সময় বাসের জানলার ধারে বসে সেই বই পড়তে পারেন। কিংবা লাঞ্চ ব্রেকেও কিছুটা সময় পেলে অনুপ্রেরণামূলক সেই গল্পের বইগুলি তিনি পড়তে পারবেন। আর যখন তিনি গল্পের বই পড়বেন, তখন কিন্তু আপনার কথা তার মনে পড়বে। এতে দেখবেন আপনাদের বন্ধুত্বের সম্পর্ক আরও ভালো হবে।
কাস্টমাইজড জলের বোতল
কাস্টমাইজড জলের বোতল দিতে পারেন। জলের বোতল প্রায় ৩৬৫ দিনই সকলের কাজে লাগে। যা কিন্তু দেখতে খুব সুন্দর হয়।
স্টাইলিশ ব্যাগ
আপনি কিন্তু তাকে কোনও স্টাইলিশ ব্যাগও দিতে পারেন। যে ব্যাগে তিনি ছাতা, জলের বোতল, আবার ছোটখাটও কোনও পোশাক নিয়েও তার অফিসে যেতে পারেন। যে ব্র্যান্ডের জিনিস তিনি পছন্দ করেন তেমন ব্র্যান্ডই আপনি দিতে পারেন।
জাঙ্ক জুয়েলারি
কোনও ব্রেসলেট কিংবা কানের দুল আপনি তাকে উপহার দিতে পারেন। কারণ জুয়েলারির প্রতি প্রতিটি নারীর কিন্তু আলাদাই লোভ থাকে । অনেকেই কিন্তু একটু হালকা সেজে যান অফিসে।
চকোলেট
আপনার বান্ধবী চকোলেট খেতে খুব ভালোবাসেন কিংবা মিষ্টি, তাহলে এই বিশেষ দিনে আপনি কিন্তু তাকে চকোলেট কিংবা মিষ্টির প্যাকেট দিতে পারেন। আর যদি তিনি কফি খেতে পছন্দ করেন, তাহলে একবার হলেও তাকে এদিন কফি শপে নিয়ে গিয়ে কপি ডেট সারতে পারেন। এগুলি করলে দেখবেন আপনার বান্ধবীর সঙ্গে আপনারও কিন্তু বন্ধুদের সম্পর্ক আরও সুন্দর হচ্ছে।












Click it and Unblock the Notifications