মহিলারা এবার কাজের ফাঁকে এই উপায়গুলি মেনে নিজেকে রাখুন ফিট অ্যান্ড ফাইন
নারীরা নিজের পরিবারকে খেয়াল রাখতে গিয়ে অনেক সময় নিজেদের শরীরের খেয়াল রাখতে ভুলে যান। এতে কিন্তু তাদের স্বাস্থ্যের ওপর খুব বড় প্রভাব পড়ে। তাই তাদের শরীর সুস্থ রাখার জন্য তাদের এই জিনিসগুলি অবশ্যই নিত্যদিন মানা উচিত।
প্রতি বছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। নারী দিবসের আগেই জেনে নিন মহিলারা কীভাবে তাদের শরীর সুস্থ রাখবেন। কীভাবেই বা তাঁরা নিজেদের ফিট রাখবেন, রাখুন।

ছবি সৌজন্য- pexels
সকালে জল খান
প্রত্যেকদিন প্রতিটি নারীকে সকালে এক গ্লাস জল খেয়ে তাদের দিন শুরু করা উচিত। সেই সঙ্গে লেবু, মধু দেওয়া উচিত। এতে তাদের শরীর হাইড্রেট থাকবে। বড় রোগের ঝুঁকি কমবে, হজম শক্তিও বাড়বে।
ব্রেকফাস্ট করুন
সেই সঙ্গে তাদের ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের মশলাদার খাবারের এই সময় একদমই খাওয়া যাবে না। হালকা ব্রেকফাস্ট খেতে হবে। তবে ব্রেকফাস্ট কখনই এড়িয়ে যাবেন না।
ক্যালসিয়াম জাতীয় খাবার খান
যেহেতু মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের সমস্যা দেখা দেয়, তাই ক্যালসিয়াম জাতীয় খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে। এমনকি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে। সেইসঙ্গে সয়াবিনও রাখতে হবে।
রোজ সুষম খাবার খাবেন
নিত্যদিন সুষম খাবারের প্রতি তাদের নজর দিতে হবে। জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত কোনও খাবার কিংবা চিনি যুক্ত খাবার তাদের এড়িয়ে চলা উচিত। তাদের শরীরে যেন ফ্যাট বাড়তে না পারে, সেদিকে নজর দিন।
ধূমপান এড়িয়ে চলুন
মহিলারা ভুলেও মদ খাবেন, ধূমপান করবেন না। এতে তাদের হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। প্যাসিভ স্মোকারদেরও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
ব্যায়াম করুন
প্রত্যেকটি মহিলার নিয়ম করে নিত্যদিন ব্যায়াম করা উচিত। তাদের শরীর ফিট রাখা দরকার। নিত্যদিন হাঁটা, জগিং করা দরকার। এতে তাদের শরীর সুস্থ থাকবে।
অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি বেশি
যেহেতু মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি বেশি, তাই তাদের লক্ষ্য রাখতে হবে যাতে তাদের শরীরে ক্যালসিয়াম জাতীয় খাবার কম না হয়, কিংবা ওজন বাড়তে না পারে আপনারা। এসময় একদমই ধূমপান করবেন না।
এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে
গবেষণায় দেখা গেছে, নারী কিন্তু হৃদরোগের কারণে তাদের মৃত্যু হয়েছে, তাই হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস যেন তাদের শরীরকে ঘিরে ধরতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখা দরকার।
মানসিক চাপ কমান
তাঁদের মানসিক চাপ কমাতে হবে, তারা কোনভাবেই যেন উদ্বেগের শিকার না হন, তাহলে তাদের মানসিক চাপ বাড়তে থাকবে। এর থেকে বড় রোগেরও ঝুঁকি বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
স্তন ক্যানসার
বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই তবে পুরুষ, মহিলা দু’জনেরই কিন্তু স্তন ক্যানসার হতে পারে। তবে এঝুঁকি কিন্তু বিশেষত মহিলাদের বেশি। তাই যদি কোনও রকম লক্ষণ দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
বাতের সমস্যা
মহিলাদের বাতের সমস্যা বেশি হয়। তাই তাদের যাতে বাতের সমস্যা না হয়, তার জন্য তাদের শরীরের যত্ন নিতে হবে। ওজন যেন বাড়তে না পারে, বেশি ঠান্ডা লাগানো এড়িয়ে চলুন আপনারা। শরীর সুস্থ রাখতে অবশ্যই এগুলো মানুন।












Click it and Unblock the Notifications