Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Summer Hacks: এসির বিল গুনবেন কেন? ভ্যাপসা গরমে এই উপায়ে ঘর থাকবে ঠাণ্ডা কনকনে

Summer Hacks: গরম পড়েছে। গনগনে রোদে বাইরে বেরোলেই ঝলসে যাওয়ার মত অবস্থা। তবে যে বাড়িতেও স্বস্তি মিলছে, এমনটা কিন্তু নয়। রোদের তাপে তেতে উঠছে বাড়িঘরও। আরও কতটা তাপ বাড়বে কে জানে, এই অবস্থায় এসি ছাড়া যেন গতি নেই। কিন্তু সবার পক্ষে এসি চালানো কি সম্ভব? নিশ্চয়ই নয়। আর এই গরমে পাখার হাওয়া যেন গায়েই লাগছে না। তার উপর যদি হয় লোডশেডিং। তাহলে তো আর কোনও কথাই নেই। এবার উপায়?

এরপরও কুলার বা এসির (Cooler or AC) ভরসায় থাকতেই পারেন। তবে এই গরম থেকে রেহাই পাওয়ার কিছু প্রাকৃতিক উপায়ও (Some natural ways to get relief from the heat) রয়েছে। সঙ্গে রয়েছে কিছু সহজ সরল ট্রিক। শিখে রাখুন এই গরমে ঘর ঠাণ্ডা রাখার কিছু বিশেষ ট্রিকস (Some tricks to keep your house cool in summer), যার সাহায্যে খুব সহজেই এসি ছাড়াই আপনার ঘর ঠাণ্ডা রাখতে (Ways to keep your house cool without AC) পারবেন।

summer


সূর্যাস্ত হলেই খুলে দিতে হবে জানলা

ঘরের ভেতরের তাপের অন্যতম বৃহৎ উৎস হল জানালা দিয়ে আসা সূর্যের আলো। তাই দিনের বেলা জানলা বন্ধ রাখাই ভালো। সূর্যাস্তের পরে যখন তাপমাত্রা কিছুটা কমে যায় এবং ঠাণ্ডা হাওয়া দিতে শুরু করে, তখন জানালা-দরজা খুলে দিতে হবে। এতে বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। ঠাণ্ডা বাতাসে ঘরের গুমোট হাওয়া বেরিয়ে যাবে।

ভারী পর্দা ব্যবহার করুন

ঘরের জানলায় অনেক সময়েই আমরা হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করি। তবে গরমের দিনগুলিতে এগুলি খুলে ফেলতে হবে। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও জানলায় শৌখিন মাদুরের পর্দাও ব্যবহার করতে পারেন। এতে ঘর ঠাণ্ডা থাকবে দীর্ঘক্ষণ। রোদ উঠতেই বাড়ির জানলা বন্ধ করে দেবেন। না হলে রোদ ঢুকে ঘর তেতে যেতে পারে।

ঘর রাখতে হবে অন্ধকার

সকালের দিকে ঘরে লাইট জ্বালানো এড়িয়ে চলুন। এইসময় আলোর পরিমাণ যত সম্ভব কম রাখা যাবে, ঘর তত বেশি ঠাণ্ডা থাকে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তাপ উৎপন্ন করে, যা আপনার ঘরকে উষ্ণ করে তুলতে পারে। রাতে কাজ করলে চেষ্টা করবেন, যতটা সম্ভব কম লাইট জ্বালাতে। টিউবলাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ভালো। এতে করে ঘর তুলনামূলক ঠাণ্ডা থাকবে।

ঘরের ভেতরে গাছপালা আনুন

গরমের দিনগুলিতে ঘর ঠাণ্ডা রাখতে ছোট্ট গাছ রাখতে পারেন। এগুলি যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে। গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এজন্য বেছে নিতে পারেন মানিপ্ল্যান্ট, অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট জাতীয় গাছ, যা ঘরের সৌন্দর্যবর্ধন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।


ফ্যানের সামনে বরফ রাখুন

ঘর ঠাণ্ডা করার অন্যতম কার্যকর উপায় হল বরফের টুকরো। গরম থেকে বাঁচতে টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারেন। এতে করে বরফের ঠাণ্ডা বাতাস ঘরজুড়ে ঠাণ্ডা অনুভূতির সৃষ্টি করে। তবে এই সময় ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে।

হালকা রঙের পর্দা বেছে নিন

গরমের দিনগুলিতে জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। ভেলভেট বা পলিয়েস্টার বাদ দিয়ে সুতি, লিনেন বা বাঁশের কাপড় ব্যবহার করুন। এই উপকরণগুলি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া হালকা রঙের চাদর এবং বালিশের কভার ব্যবহার করুন, যা তাপ প্রতিফলিত করে। ঘরও থাকবে তুলনামূলক ঠাণ্ডা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+