এই পরিচিত খাবারগুলি খেলেই হুহু করে বাড়বে ডায়াবেটিস, আজই খাওয়া ছাড়ুন

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। সেই তালিকায় রয়েছেন তরুণ তরুণীরাও। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই হু হু করে বাড়তে থাকে ডায়াবেটিস। সুগার রোগীরা কিন্তু এমন অনেক খাবার রয়েছে যা তাঁরা খেতেই পারেন না।

তার মধ্যে প্রথমেই হল মিষ্টি জাতীয় খাবার। তাছাড়াও এমন কিছু খাবার রয়েছে সেগুলি যদি ডায়াবেটিস রোগীরা খান তাহলে তাদের রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে পারে। তাই কোন কোন খাবার ডায়াবেটিস রোগীরা একদমই ছোঁবেন না, জানুন।

honey

  • মিষ্টি জাতীয় খাবার

চিনি যুক্ত খাবার যেমন- কোলড্রিঙ্কস, চা-কফিতে চিনি দেবেন না। মিষ্টি যুক্ত কোনও ফল একদমই খাবেন না। এতে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।

  • আম

গরমের সময় আম কিন্তু খেতে পছন্দ করেন কমবেশি সকলেই। তবে যারা সুগার রোগী তারা কিন্তু ভুলেও আম খাবেন না। আমে মিষ্টির পরিমাণ বেশি থাকে। তাছাড়া উচ্চ গ্লাইসেমিক রয়েছে। আম খেলে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। আমের জুস খাওয়া কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।

  • মধু

মধু খেতে আমরা সকলেই ভালোবাসি। কারণ, মধু খেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি কি জানেন, যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের মধু খাওয়া একদমই উচিত নয়। এটি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

  • আখের রস

স্বাস্থ্যের জন্য খুব ভালো আখের রস খাওয়া। তবে সুগার রোগীর একদমই ভুলেও ছোঁবেন না আখের রস। এতে মিষ্টির পরিমাণ বেশি থাকে।

  • ফল, শাকসবজি

ফল, শাকসবজিতে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে ঠিকই। তবে স্টার্চ জাতীয় যেকোনোও শাকসবজি এড়িয়ে চলার চেষ্টা করুন। যেমন- ভুট্টা, মটর, আলু ইত্যাদিতে মিষ্টির পরিমাণ বেশি থাকে। তাই সুগার রোগীদের এগুলি না খাওয়াই ভালো।

  • কলা

সুগার রোগীরা শরীর সুস্থ রাখতে কলা খাওয়া এড়িয়ে চলুন। কারণ, কলায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের মতন উপাদান থাকে। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে ক্রমশ বাড়িয়ে দিতে পারে। যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ডায়াবেটিস রোগীরা এই খাবারগুলি আজ থেকেই ত্যাগ করুন।

  • কার্বোহাইড্রেট যুক্ত খাবার

ডায়াবেটিস রোগীরা ভুলেও কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন না। যেমন- চকোলেট, ক্যান্ডি ইত্যাদি খাওয়া এড়িয়ে চলুন। এগুলি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একদমই ভালো নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+