পুরুষ না মহিলারা মাইগ্রেনের সমস্যায় বেশি ভোগেন? কোন উপায়েই বা মিলবে রেহাই
মাইগ্রেনের ব্যথা যে কত কষ্টকর, তা একমাত্র যার হয় তিনিই জানেন। এই ব্যথা হলে তিন দিন মাথাব্যথা থাকে। আর মাইগ্রেনের ব্যথা হলে ভালোভাবে তাকানো যায় না। ঘরের আলো বন্ধ করে রাখতে হয়।
কাজ করার ক্ষমতা থাকে না। চোখ ঝাপসা হয়ে আসে। আবার প্রচন্ড পরিমাণে বমি হয় অনেকের। এই ব্যথা থেকে জ্বর পর্যন্ত চলে আসে। তবে ব্যথা কমাতে জীবনধারারও কিছু পরিবর্তন করতে হবে। ঘরোয়া কিছু উপায়ের সাহায্যে কিন্তু এই মাথাব্যথা কমানো যায়, জানুন সেগুলি কী কী।

- কী বলছেন গবেষকরা
গবেষকদের মতে, বিশ্বের প্রতি সাত জন ব্যক্তির মধ্যে একজন মহিলা কিন্তু এই মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত। আবার ১৫ জন পুরুষের মধ্যে একজন পুরুষ এই মাথাব্যথায় আক্রান্ত। বিশ্বের ১৭ শতাংশ মহিলা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন।
আর ৮.৬ শতাংশ পুরুষ মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। গবেষণায় দেখা গেছে, গড়ে দেশের ২১ কোটি মানুষ মাথাব্যথা সমস্যায় ভুগছেন। যার মধ্যে ৭ শতাংশই মহিলা। জানুন মাইগ্রেনের ব্যথা হওয়ার কারণ। কীভাবেই বা কমাবেন।
- কেন মাইগ্রেনের ব্যথা হয়
ঘুমের অভাব হলে, জল কম খাওয়া হলে, আবার সারাদিন ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে, আবার খাবার ভালোভাবে হজম না হলে, আবার শরীরে যদি পুষ্টির ঘাটতি হয়, হরমোন জনিত কোনও সমস্যা থাকলে, আবার প্রচন্ড পরিমাণে মানসিক চাপ থাকলে, যদি স্নায়ুতন্ত্র দুর্বল হয়, তাহলেও কিন্তু মাইগ্রেনের সমস্যার শিকার হতে হতে পারে আপনাকেও।
- যোগব্যায়াম করবেন
যদি আপনার প্রায় সময় মাইগ্রেনের সমস্যা হয়, আর এই ব্যথা থেকে একটু স্বস্তি পেতে চান তাহলে নিত্যদিন যোগব্যায়াম করুন। কারণ যোগব্যায়াম করলে আপনার শরীর থেকে এনডোরফিন হরমোন নিঃসৃত হবে। আর এটি কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। এর থেকে আপনার মানসিক চাপ কমবে। আর মানসিক চাপ কমলে এমনিতেই রাতে খুব ভালো ঘুমাতে পারবেন। যত ঘুমাবেন মাথাব্যথা তত কমবে।
- জল খান
যদি আপনার টেনশন থেকে মাথাব্যথা হয়, কিংবা মাইগ্রেন থেকে মাথা ব্যথা হয় তাহলে প্রচুর পরিমাণে জল খান। চোখের যত্ন নিন, ঘাড়, মাথা, কাঁধে ম্যাসেজ করুন নিত্যদিন রাতে শোওয়ার সময়। এতে দেখবেন মাথাব্যথা কিছুটা হলেও কমবে।
- রাতে এই খাবার খাবেন না
রাতে তেল, ঝাল মশলাযুক্ত খাবার খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হয়। আর এই সমস্যাও কিন্তু মাথাব্যথা থেকেই হয়। তাই আপনি যদি মাইগ্রেনের রোগী হন তাহলে ভুলেও রাতে তেল মশলাযুক্ত খাবার খাবেন না।
- সবুজ শাকসবজি খান
যদি এই মাথা ব্যথা থেকে আপনি বের হতে চান তাহলে নিত্যদিন নাকে অল্প করে তেল দেওয়ার চেষ্টা করুন। সেই সঙ্গে যোগ ব্যায়াম করুন। যদি পারেন সবুজ শাক-সবজি আর করলা খাওয়ার চেষ্টা করুন। দুধে বাদাম দিয়ে খান।
- বাদাম
বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই বাদাম যদি আপনি খেতে পারেন শরীরে কোনও ধরনের ব্যথাই কিন্তু আপনার থাকবে না। তবে অবশ্যই কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট খাওয়ার চেষ্টা করুন।
- শরীর হাইড্রেট রাখুন
আপনি কি জানেন, মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে জল। কারণ জল খেলে আপনার শরীর হাইড্রেড থাকবে। শরীর হাইড্রেট থাকলে মাথা ব্যথা একদমই হয় না।
- মাশরুম খাবেন
আপনি নিত্যদিন যদি মাশরুম খান, তাহলে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাবেন। মাশরুম খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে রিবোফ্ল্যাভিন থাকে। যা আপনার হজম শক্তিকে বাড়াতেও সাহায্য করবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- কীভাবে কমাবেন ব্যথা
১০ গ্রাম নারকেল তেল, দু’ গ্রাম লবঙ্গ তেল মিশিয়ে মাথায় লাগালে মাথাব্যথা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। আর না হলে আপনি গরম ঘি দিয়ে জিলিপি খেতে পারেন বা গরম ঘি দিয়ে দুধ খেতে পারেন, তাহলে কিন্তু মাইগ্রেনের মাথাব্যথা দ্রুত কমবে। যদি না কমে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications