‘রেটিনোব্লাস্টোমা’ কী? কারা এই রোগে বেশি আক্রান্ত হন, জানুন লক্ষণগুলি সম্পর্কে

আমাদের শরীরে যে কোন অঙ্গেই ক্যানসার হতে পারে। তা অস্থি ক্যানসার, লিভার ক্যানসার-সহ অন্যান্য জায়গাতেও হতে পারে। চোখেও কিন্তু ক্যানসার হয়। তা হয়তো আমরা অনেকেই জানি না। চোখের সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক হল 'রেটিনোব্লাস্টোমা’। এটি একটি কর্কট রোগ।

এই রোগের যারা আক্রান্ত হন তাদের সবথেকে বেশি চোখে ক্ষতি হয়। তবে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। চিকিৎসকেদের মতে, বংশগত কারণে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

জানুন এই রোগের লক্ষণগুলি সম্পর্কে!


যারা এই রোগে আক্রান্ত হন সবার কিন্তু একই উপসর্গ থাকে না। অনেকের রেটিনার সাদা অংশ একটি মাংসপিণ্ড তৈরি হয়। আবার কারোর দৃষ্টিশক্তি ক্রমশ দুর্বল হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। অনেকের চোখ লাল হয়ে যায়। আবার অনেকের চোখ ফুলে গিয়ে লাল হয়ে যায়। যদি এমন কোনও শিশুর হয়ে থাকে তাহলে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

চিকিৎসকেরদের মতে, রেটিনাও আইরিসের রঙের পরিবর্তন হওয়া, সাধারণ লক্ষণ হল, চোখের রেটিনা সাদা রঙের একটি মাংসপিণ্ড তৈরি হয়ে, এটি সকলেরই ক্ষেত্রে যে হয় তা নয়। আইরিসের রঙের পরিবর্তন হয়। চোখ ফুলে যায়, প্রচন্ড ব্যথা অনুভব হয় ।এরকম হলে দ্রুত চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যাওয়া দরকার। সঠিক সময়ে চিকিৎসা করা হলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দৃষ্টিশক্তি ও ঠিক থাকবে।

জানুন এই রোগের লক্ষণগুলি সম্পর্কে!


চিকিৎসকেরা জানান, রেটিনোব্লাস্টোমা রোগটিতে যে শিশুরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বলা হয় এই রোগে যে শিশুর আক্রান্ত হন তাদের পরিবারে কেউ না কেউ কখনোই রোগে আক্রান্ত হয়েছেন। জেনেটিক কারণেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

যদি এই উপসর্গগুলি আপনি আপনার শিশুর মধ্যে দেখেন তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। তারা এমআরআই বা আলট্রাসাউন্ড পরীক্ষা করতে দিতে পারেন। তারপরে কেমোথেরাপি, রেডিয়েশন বা চোখের অস্ত্রপ্রচারও তারা করতে পারেন।

জানুন এই রোগের লক্ষণগুলি সম্পর্কে!

এই রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক রোগী সুস্থ হয়ে যান। তবে দীর্ঘদিন ধরে এই রোগ যদি কারোর শরীরে থাকে, তাহলে তাই সেই ব্যক্তি কিন্তু দৃষ্টি শক্তি হারাতে পারেন এবং চোখের যন্ত্রণায় ও তাকে দীর্ঘদিন ভুগতে হতে পারে। এই রোগটি অত্যন্ত বিরল ধরনের একটি রোগ। প্রাথমিক অবস্থায় যদি এই রোগটি ধরা পড়ে তাহলে পুরোপুরি কিন্তু চিকিৎসা করলে সুস্থ হওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+