উইকেন্ডেই ফিশ স্পা করতে ছুটছেন পার্লারে, কতটা ক্ষতি করছেন নিজের, জানেন?
বর্তমান সময়ে সৌন্দর্যের জন্য সকলেই ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর করে থাকেন। এগুলি প্রায় সকলে প্রতি মাসেই করেন। সেই সঙ্গে এখন কিন্তু সকলেই ফিশ স্পা করেন। যার জনপ্রিয়তা কিন্তু বর্তমানে বেশ বেড়েছে।
এই ফিশ স্পা যেকোনও স্পা সেন্টার বা পার্লারে করানো হয়। এতে শরীর ও মন দুইই ভালো থাকে। তাছাড়াও পায়ের সৌন্দর্য বজায় রাখতে এই ফিশ স্পা করে থাকেন সকলে।

- ফিশ স্পা কি?
জানুন ফিশ স্পা সম্পর্কে। এটি একটি বিউটি ট্রিটমেন্ট। পায়ের ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সকলে এই ফিশ স্পা করেন। সকলে পায়ের ত্বক নরমও সুন্দর করতে এটি করে থাকেন।
একটি কাঁচের বড় জায়গায় পাত্রে প্রচুর পরিমাণে জল রেখে তাদের ছোট ছোট মাছ ছেড়ে দেওয়া হয়। তার ওপরে পা রাখেন সকলে। পায়ের মরা কোষ খেয়ে ফেলে মাছগুলি। আদৌ কি ফিশ স্পা করানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খুবই ক্ষতিকর, জানুন।
- কোন কোন রোগের সম্ভাবনা বেশি?
আপনি কি জানেন ফিশ স্পা করালে সোরিয়াসিস, একজিমার মতন নানান রোগের সংক্রমণ বাড়তে থাকে। তবে তখনই সোরিয়াসিস বা একজিমা হওয়ার সম্ভবনা থাকে যখন মাছগুলি এই রোগে আক্রান্ত ব্যক্তিকে পায়ে কামড়ানোর পর আপনার পায়ে কামড়াবে। তাই ফিশ স্পা করানোর আগেই সাবধান হোন।
- ত্বকের সমস্যা দূর হবে
ফিশ স্পা ত্বকের নানান রকম রোগের ঝুঁকি বাড়তে থাকে। যে ট্যাংকে মাছগুলিকে রাখা হয় সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। আর সেখানেই যদি আপনার পা পড়ে তাহলে বাড়তে পারে ত্বকের যেকোনোও সংক্রমণ। তাই আগেই সাবধান হোন।
- নখের ক্ষতি হয়
আপনি কি জানেন ফিশ স্পা করালে পায়ের নখ নষ্ট হয়ে যায়। ফিশ স্পা করার সময় আপনার পায়ের বুড়ো আঙ্গুল এবং পায়ের নখের যথেষ্ট ভাবে ক্ষতি হতে পারে। মাছগুলি কিন্তু আপনার পায়ের নখ কামড়াতে পারে। যে কারণে আপনার নখ নষ্ট হতে পারে। তাই ফিশ স্পা করার আগে সাবধান হোন আপনিও।












Click it and Unblock the Notifications