আপনি কি পিঠের ব্যথায় ভুগছেন, কোন রোগের লক্ষণ, ফাইব্রোমায়ালজিয়া কী, জানুন উপসর্গ
যারা নিত্যদিন দীর্ঘক্ষণ বসে কাজ করেন, শারীরিকভাবে কার্যকলাপও ঠিক করে করেন না, যে কারণে তাদের পিঠে, ঘাড়ে, কোমরে প্রচন্ড যন্ত্রণা হয়। সেই সঙ্গে অনেকের কব্জি, পায়ে, আঙুলেও ব্যথা হয়।
এই সমস্যা কিন্তু দ্রুতই কমানো দরকার, না হলে তা কিন্তু বড় রোগের শিকার হতে হতে পারে আপনাকেও। পিঠে ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। কারণ এই পিঠে ব্যথা কেন হয়, কোন রোগই বা এর জন্য দায়ী তা হয়তো অনেকেই জানেন না।

- ফাইব্রোমায়ালজিয়া কী
পিঠে ব্যথার একটি বড় কারণ ফাইব্রোমায়ালজিয়া। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ। যা আপনার পেশিতে ব্যথার সৃষ্টি করে। যে কারণে আপনার শরীর, পিঠের সবথেকে বেশি যন্ত্রণা হয়। পায়ে ব্যথা ও কোমরে ব্যথা হয়। এই রোগে বিশেষত আক্রান্ত হন মহিলারা। যারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেভাবে শরীরকে বিশ্রাম দেয় না তারা এই রোগে কিন্তু অনেক সময় আক্রান্ত হন।
- লক্ষণ
তবে এই রোগের লক্ষণ যা হয়তো অনেকেই জানেন না। এই লক্ষণগুলি দেখলে দেরি নয়, চিকিৎসকের পরামর্শ নিন। যারা প্রায় সময় ক্লান্ত হয়ে যান, যাদের ঘুম ভালোভাবে হয় না। প্রচুর মাথা ব্যথা হয়, মাঝে মধ্যে তারা কোনও কিছু ভুলে যেতে থাকেন।
এই রোগের তেমন কোনও চিকিৎসা হয় না।এতে কিন্তু খুব সচেতন ও সতর্কভাবে থাকতে হয়। শরীরের প্রতি খুব যত্ন নিতে হয়। তবে যদিও আপনার এই লক্ষণগুলি দেখেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- কেন এই সমস্যা হয়
শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে মেরুদন্ডের উপরের অংশে শক্ত হয়ে যাওয়া। যে কারণে পেশিতে ব্যথা বাড়তে থাকে। আবার পিঠের মাঝখানে ব্যথা হয়। এই ব্যথা কিন্তু একদিনকার ব্যথা নয়।
পুরনো ব্যথা থেকে এটি হয়। আর অনেক সময় অনেকের কিন্তু নিতম্বের ব্যথা হয়। আর এই পিঠের ব্যথা সহজে কিন্তু সারতে চায় না। তবে এই পিঠের ব্যথা থেকে বের হতে ও এই সমস্যা থেকে বেরোতে আপনাকে কিন্তু খাদ্যাভাসের উপর নজর রাখতে হবে।
- প্রতিরোধের উপায়
আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ভালো ঘুমাতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে, প্রোটিন, ভিটামিন জাতীয় খাবার খেলে অনেক সময় কিন্তু এই সমস্যাটি আপনার কমতে পারে, সেই সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications