Weight Loss Drink: শীতে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে এই পানীয়গুলিই!
শীত কিন্তু ইতিমধ্যে পরতে শুরু করে দিয়েছে। এবার জাকিয়ে শীত পরার সময়। আর এই সময় সকলেরই প্রায় ওজন বেড়ে যায়, কারণ এই সময়ে সকলে জিমে যেতে পারেন না, হাঁটতে যেতেও পারেন না।
কম্বল, চাদর মুড়িয়ে দিয়ে ঘুমাতে ব্যস্ত থাকেন। আর এই সময়ে নানান রকম খাবার খেয়ে ওজন সকলেরই বাড়তে থাকে। আর এই শীতে যদি আপনার ওজন বাড়তে থাকে, আর তা কমাতে চান তাহলে রোজ সকালে এই পানীয়গুলি পান করতে পারেন, দেখুন সেগুলি কী কী।

- লেবু ও মধু
সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি গরম জলে, লেবু, মধু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার ওজন হুহু করে কমবে। তার কারণ লেবুতে ভিটামিন সি থাকে, তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও।
- গরম জল ও দারচিনি
ওজন নিয়ন্ত্রণে রাখতে চান আপনিও সকালে গরম জল ও দারচিনি একসঙ্গে খান। গরম জলে রোজ যদি দারচিনি দিয়ে খান। তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কখনোই আপনার সুগার রোগে আক্রান্ত হবেন না। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও কিন্তু রোজ এটি খেতে পারেন।
- আদা চা
আদা দেওয়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ওজন নিয়ন্ত্রণে রাখতে আদা চা রোজ খেতে পারেন আপনিও। কীভাবে খাবেন এটি, দেখুন- এক টুকরো আদা কেটে তাতে গরম জলে দিয়ে কিছুক্ষণ ফোটাবেন। তারপর তাতে সামান্য পরিমাণ চা দেবেন, এটি দিয়ে আপনি খেতে পারেন। আবার যদি স্বাদ বাড়াতে চান তাহলে সামান্য মধুও দিয়েও খেতে পারেন আপনি।
- গ্রিন টি
গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনি সারা বছরও খেতে পারেন। যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, আবার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও শীতকালে গ্রিন টি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই আপনিও রোজ এটি খেতে পারেন।












Click it and Unblock the Notifications