মাংস, ডিম খান না! প্রোটিনের ঘাটতি পূরণ করতে আজ থেকে খান এই খাবারগুলি

আমরা সকলেই জানি ডিম, মুরগির মাংস খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়। তাহলে প্রশ্ন নিরামিষাশী ব্যক্তিরা, যারা মাছ, মাংস, ডিম খান না তাহলে তাদেরকে প্রোটিনের ঘাটতি কীভাবে পূরণ হবে? তাছাড়া প্রোটিন শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।

শরীরের পেশী এবং হাড় মজবুত করতে সাহায্য করে প্রোটিন। নিত্যদিন যদি নিরামিষাশীদের ব্যক্তিরা এই খাবারগুলি পাতে রাখেন তাহলে শরীরে প্রোটিনের ঘাটতিও পূরণ হবে, জানুন কী কী খাবেন।

Protein for Vegetarians

  • মুসুরির ডাল

বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি প্রোটিনের ঘাটতি পূরণ করতে নিত্যদিন মুসুরির ডাল খেতে পারেন। মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি আপনি মুসুরির ডাল খেতে না পারেন তাহলে মুগ ডাল, উড়দ ডাল, খেতে পারেন। ছোলার ডাল খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • পনীর

পনীরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা ডায়েট করছেন তাঁরাও কিন্তু নিত্যদিন পনীর খেতে পারেন। পনীর ফেলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। ১০০ গ্রাম পনীরে ১৮ গ্রাম প্রোটিন থাকে। আপনি রোজ পনীরের তরকারি, শাহী পনীরের মতো সুস্বাদু রান্না করে খেতেই পারেন।

  • সয়াবিন

প্রোটিনের ঘাটতি পূরণ করতে ভরসা রাখুন সয়াবিনের উপর। এটি নিরামিষাশীদের জন্য খুব ভালো খাবার। সয়াবিনের সঙ্গে আপনি আরোও সবজি দিয়ে রান্না করতে পারেন। যা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাছাড়া সয়াবিনের দুধ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে।

  • বাদাম ও বীজ

বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন- কাজুবাদাম, চিনা বাদাম। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • শস্য জাতীয় খাবার

প্রোটিনের ঘাটতি পূরণ করতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন শস্যজাতীয় খাবার। যেমন- ওটস, ব্রাউন রাইস, বিনস। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। থাকে ফাইবারও। তাই এগুলি খেলে আপনারা কিন্তু প্রোটিনের ঘাটতি খুব সহজে পূরণ হবে।

  • মটরশুঁটি

মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, যদিও এটি শীতকালীন সবজি। তবুও কিন্তু এই সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বলা হয়, ১০০ গ্রাম মটরশুটিতে চার গ্রাম প্রোটিন থাকে। যেমনি রান্নায় দিলে স্বাদ বাড়ে, সেই সঙ্গে পুষ্টির ঘাটতি পূরণ হয়। কোনোও রোগে আক্রান্ত থাকলে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+