এই লক্ষণগুলিই বলে দেবে আপনার চোখের দৃষ্টিশক্তি কমছে না নষ্ট হচ্ছে, সাবধান হোন
চোখ প্রত্যেকটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ ছাড়া আমরা কিন্তু কোনও কিছু দেখতেই পাবো না। আর এই কর্মব্যস্ত জীবনে প্রত্যেককেই কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা কাজ করেন। তারপরে অনেকের চোখ ঝাপসা লাগে, চোখ শুকিয়ে যায়।
যা কিন্তু একদমই ভালো লক্ষণ নয়। চোখ শুধুমাত্র শুষ্ক হয়ে গেলে বা ঝাপসা হয়ে গেলেই যে আপনার চোখের সমস্যা হয়েছে, তা কিন্তু নয়। এই লক্ষণগুলো যদি আপনার চোখের থাকে, তাহলে বুঝবেন আপনার চোখ ক্রমশই খারাপ হচ্ছে।

- মাথাব্যথা
যদি আপনার প্রায় সময়ই মাথাব্যথা করে অর্থাৎ মোবাইল, ল্যাপটপ বা টিভির দিকে তাকালেই মাথা যন্ত্রণা হয়। তাহলে বুঝতে বুঝবেন, আপনার চোখে দৃষ্টিশক্তি কমছে। এবং আপনার চোখের সমস্যা হচ্ছে। এরকম সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই সঙ্গে চোখের ব্যায়াম করবেন। ২০ মিনিট অন্তর অন্তর মোবাইল ল্যাপটপ কিংবা টিভি থেকে চোখ দূরে সরিয়ে রাখবেন।
- চোখ জ্বালা করা
যদি দেখেন আপনার চোখ জ্বালা করছে, চোখ ভারী লাগছে, খুব ক্লান্ত লাগছে। চোখে তাকাতে কষ্ট হচ্ছে, তাহলে একদমই দেরি করবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সময় এর থেকে চোখে চুলকানির সৃষ্টি হয়। এমন হলে ঘন ঘন ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নেবেন। মাঝে মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রাখবেন।
- দিনেরবেলা দেখতে অসুবিধা হওয়া
যদি আপনার রাতে কিংবা দিনেরবেলাও কম আলোতে দেখতে অসুবিধা হয়, তাহলে বুঝবেন দৃষ্টি শক্তি কমছে, চোখে সমস্যা হচ্ছে, আবার এই রোগকে রাতকানা রোগও বলে। এতে দৃষ্টিশক্তি কিন্তু ক্রমশ কমতে থাকে। তাই এই সমস্যার সমাধান করতে আপনাকে কিন্তু ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- গাজর, পালংশাক, ডিম খেতে হবে। এতে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে চশমা দিতে হবে।
- একটি জিনিসকে দুটি দেখা
তাছাড়াও আপনি যদি দেখেন, কোনও জিনিসকে আপনি একটি নয়, দুটি দেখছেন তাহলে বুঝবেন আপনার চোখে সমস্যা হচ্ছে । তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং নিয়মিত চোখে জল দিয়ে ভালোভাবে ধোবেন।
- অক্ষর নড়বর করা
যদি আপনার বই পড়ার সময় বা কোনও লেখা বা কোনও ম্যাসেজ পড়ার সময় যদি দেখেন চোখে কষ্ট হচ্ছে কিংবা অক্ষরগুলো নড়বর করছে কিংবা ঝাপসা দেখতে লাগছে তাহলে বুঝবেন আপনার দৃষ্টিশক্তি কমছে। তাই ৩০ মিনিট অন্তর অন্তর চোখের বিশ্রাম দেবেন।
- কালো দাগ হওয়া
যদি দেখেন আপনার চোখের চারপাশে কালো কালো দাগ হয়েছে কিংবা ফুলে যাচ্ছে তাহলে বুঝবেন চোখ ক্লান্ত লাগছে। কোনও দিকে তাকাতে পারছেন না, তাহলে বুঝবেন চোখের সমস্যা হচ্ছে। এটা কিন্তু অনেক সময় ভালো ঘুম না হলেও হয়। তাই সেই সমস্যা কাটাতে আপনি কিন্তু চোখে শশা দিতে পারেন বা বরফের প্যাক লাগাতে পারেন।
- চোখ লাল হওয়া
ঘনঘন চোখ লাল হয়ে যাওয়া একদমই কিন্তু ভালো নয়। এতে চোখের জল পড়তে শুরু করে। চোখে নানান সমস্যা হয়। তাই এই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মত চোখের ড্রপ দিন।
- কী কী খাবেন
চোখ ভালো রাখতে আপনাকে কিন্তু চোখের ব্যায়াম করতে হবে। গাজর, পালংশাক, টম্যাটো, বাদাম, ডিম খেতে হবে। চোখকে বিশ্রাম দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে। চোখের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications