বারবার হওয়া মাথাব্যথাই কি মাইগ্রেন? দুটির মধ্যে পার্থক্য কী এবং কীভাবে সুস্থ থাকবেন
মাথাব্যথা খুব সাধারণ সমস্যা। যা কিন্তু প্রায় সময় সকলেরই হয়ে থাকে। ঘরোয়া কিছু প্রতিকার ও সামান্য ওষুধ খেলেই কিন্তু এই মাথাব্যথা সেরে যায়। তবে আপনার কি প্রায় সময়ের মাথাব্যথা হয়, আর মাথাব্যথা হওয়ার পাশাপাশি যদি চোখে ব্যথা হয়, ক্লান্ত লাগে, বমিবমি ভাব থাকে, তা কিন্তু সাধারন ব্যথা নয়।
তাহলে কি করে বুঝবেন, আপনি মাইগ্রেনের ব্যথায় ভুগছেন না, মাথাব্যথার সমস্যা হচ্ছে? জানেন এই দুটির মধ্যে পার্থক্য কি? এই লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন আপনি মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? জানুন সেই লক্ষণগুলি সম্পর্কে।

কেন মাথাব্যথা হয়
মাথাব্যথা বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে সাধারণ মাথাব্যথা। টেনশন থেকেও মাথাব্যথা হয়। যা কিন্তু বিশেষত প্রাপ্তবয়স্কদের বেশি হয়। আবার মাথাব্যথা হওয়ার অনেক কারণ থাকে। চোখের সমস্যা হলেও মাথাব্যথা হয়। যদি আপনি প্রচুর পরিমাণে মদ খান বা ঘুম ভালোভাবে না হয়, শরীর দুর্বল থাকে, ব্যায়াম না করেন, সময়মতো খাওয়া দাওয়া না করেন, তাহলেও কিন্তু মাথাব্যথা হয়।
মাইগ্রেনের ব্যথা কী
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেন এক ধরনের মনোদৈহিক ব্যাধি। যার একটি অর্থ হল, আপনার মানসিক সমস্যা থেকে এই সমস্যা হয়। আপনি যদি অত্যাধিক পরিমাণে মানসিক চাপ নিতে থাকেন, তাহলে ঘন ঘন মাইগ্রেনের সমস্যায় ভুগবেন। এর কিন্তু চিকিৎসা রয়েছে।
কী সমস্যা হয়
মাইগ্রেনের ব্যথা হলে আপনাকে কিন্তু দ্রুতই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর মাইগ্রেনের ব্যথা হলে মাথার এক পাশ যন্ত্রণা হয়, চোখে যন্ত্রণা হয়, বমি বমি ভাব লাগে, ক্লান্ত লাগে।
সাধারণ মাথাব্যথা আর মাইগ্রেনের মাথাব্যথার মধ্যে পার্থক্য কী
সাধারণ মাথাব্যথা আর মাইগ্রেনের মাথাব্যথার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, মাথা ব্যথার কারণে পুরো মাথা বা পুরো মাথায় যন্ত্রণা হয়। কিন্তু মাইগ্রেনের ব্যথা একপাশেই হয়। যা কিন্তু মাথার উভয় পাশে হয় না। আর মাথাব্যথা সাধারন মাথা ব্যথা হলে তা কয়েক মিনিট বা এক ঘন্টা স্থায়ী থাকে। তার বেশি নয়, মাইগ্রেনের ব্যথা হলে চার ঘন্টা নয় তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টার স্থায়ী থাকে।
মাইগ্রেনের সমস্যা
মাথাব্যথা ছাড়া সাধারণ মাথাব্যথার কোনও লক্ষণ নেই। তবে মাইগ্রেনের ব্যথা হলে বমি বমি ভাব থাকবে। সেই সঙ্গে আলো দেখলে কষ্ট হবে। তাকাতে কষ্ট হবে। এমনকি শারীরিকভাবে আপনি খুব দুর্বল বোধ করবেন। বিশেষত মাইগ্রেনের ব্যথা হয়, অতিরিক্ত টেনশন হলে হরমোনের পরিবর্তন হলে খাওয়া দাওয়া ঠিক না করলে, ঘুমের অভাব হলে, প্রচুর পরিমাণে আলোতে থাকলে, কিংবা আবহাওয়ার পরিবর্তন হলে এই ব্যথা কিন্তু বেশি হয়।
মাইগ্রেন ও মাথাব্যথা কমাতে কী করবেন
মাইগ্রেন ও মাথাব্যথা প্রতিরোধের জন্য আপনাকে অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন- ম্যাগনেসিয়াম, ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- বাদাম, প্রচুর পরিমাণে শাক-সবজিম, ডিম খেতে হবে। তবেই কিন্তু মাইগ্রেনের ব্যথা কমাতে পারবেন। মদ, ক্যাফেইনযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন। কারণ এগুলোই মাইগ্রেনের ব্যথার কারণ।
কীভাবে সুস্থ থাকবেন
নয় ঘন্টা ঘুমান। কম পরিমাণে ঘুমালে আপনার কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। মাইগ্রেনের ব্যথার সমস্যা কমাতে চান, তাহলে যোগব্যায়াম করবেন, ধ্যান করবেন কিংবা ব্যায়াম করবেন। তাহলে আপনি নিত্যদিন হাঁটবেন, সাইকেল চালাবেন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। যদি আপনার এগুলো মেনেও আপনার প্রায় সময় মাথাব্যথা হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications