স্বাস্থ্যের পক্ষে কতটা জরুরি পাওয়ার ন্যাপ , বিকেলে স্বল্প ঘুম কী স্বাস্থ্যের উন্নতি ঘটায়

'ঘুম’ কথাটি ছোট হলেও এর সঙ্গে আমাদের শরীর এবং মন ওতোপ্রোত ভাবে জড়িয়ে থাকে। বলা হয়, যদি কোনও মানুষের নিত্যদিন ভালোভাবে ঘুম না হয় তাহলে তার শরীর ভালো থাকে না, অনেক সময় মানসিক চাপ থেকেও ঘুম ভালো হয় না।

কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা

কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা

অনেক বিশেষজ্ঞদের মতে দিনের বেলা যদি কোনও ব্যক্তি খুব ভালোভাবে ঘুমোন তাহলে সেই ব্যক্তির রাতে কোনভাবেই ঘুম আসে না। দিনের বেলা না ঘুমানোই ভালো। শরীরকে সতেজ রাখতে দুপুরের খাবারের পর পাঁচ থেকে দশ মিনিট পাওয়ার ন্যাপ নেওয়া খুব ভালো। তবে তার বেশি নয়। যারা দিনের বেলা এক ঘন্টা কিংবা তার বেশি ঘুমান তাদের শরীর এবং স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না।

 কোন সময়ে পাওয়ার ন্যাপ নেওয়া ভালো

কোন সময়ে পাওয়ার ন্যাপ নেওয়া ভালো

প্রবীণ থেকে শিশুরা এক ঘন্টা থেকে ২ ঘন্টা ঘুমোন দুপুর থেকে বিকেলে। আবার দিনের বেলা অনেকেই ক্লান্ত বোধ করে শরীর একটু জিরিয়ে নেওয়ার জন্য অল্প সল্প ঘুমিয়ে নেন। এটিকে বলে পাওয়ার ম্যাপ। পাওয়ার ম্যাপ নেওয়ার পিছনে একটি বড় কারণ হল, শরীরকে সুস্থ রাখা।

বিকেলের পর থেকে যেন শারীরিক কর্মক্ষমতা আরও বেড়ে যায়। পরবর্তী কাজে যেন সঠিকভাবে মনোনিবেশ করা যায়, পাওয়ার ন্যাপ নিলে শরীর আর ক্লান্ত থাকে না।

এটি মানলে আপনার মন থাকবে সতেজ

এটি মানলে আপনার মন থাকবে সতেজ

বিশেষজ্ঞদের মতে, যদি পারেন দুপুর বা বিকেলে পাঁচ থেকে দশ মিনিট অল্প সল্প ঘুমিয়ে নিতে পারেন। তবে দুপুরে খাওয়ার পর অনেকেরই ঘুম পায়, তাই আপনি পাঁচ থেকে দশ মিনিট ঘুমাতে পারেন অর্থাৎ এই পাওয়ার ম্যাপ নেওয়ার ফলে আপনার মন সতেজ থাকবে। আপনার শক্তি বৃদ্ধি করবে ।তবে অনেকক্ষণ ঘুমাবেন না, তাতে কিন্তু রাতে আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

 পরিশ্রম করার পর পাওয়ার ন্যাপ নিন

পরিশ্রম করার পর পাওয়ার ন্যাপ নিন

কঠিন পরিশ্রম করার পর যদি আপনি সামান্য কিছুক্ষন পাওয়ার ন্যাপ নিয়ে থাকেন তাহলে আপনার শরীর আরোও বেশি চাঙ্গা হবে। মানসিকভাবেও আপনি আরোও শক্তিশালী হয়ে উঠবেন।

 এটি করলে শরীরের ক্ষতি হতে পারে

এটি করলে শরীরের ক্ষতি হতে পারে

অনেক সময় দেখা যায়, অনেকে ঘুমের দরকার বলে তারা অনেকক্ষণ ঘুমাচ্ছেন, অতিরিক্ত ঘুম কিন্তু শরীরের জন্য খুব খারাপ। এতে কিন্তু শরীরে নানান ক্ষতি হয়, স্বাস্থ্যের উপরেও বিশেষ প্রভাব পড়ে। এতে উপকারের থেকে অউপকার হয় বেশি।

কোন কোন ঘুম শরীরের জন্য খুব খারাপ, তা দেখুন

কোন কোন ঘুম শরীরের জন্য খুব খারাপ, তা দেখুন

খুব বেশি সময় ধরে ঘুমোনো স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ। অনেকেই রয়েছেন যারা ৩০ থেকে ৭০ মিনিটের বেশি সময় বিকেল বেলা ঘুমিয়ে থাকেন, তাতে কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পর দিশেহারা হয়ে যেতে পারেন, পরবর্তী সময়ে আরোও ক্লান্ত বোধ করতে পারেন।

আবার দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে করতেন নাও পারেন। এতে আপনাদের শরীরে খুব দুর্বল হয়ে পড়ে। তাই বিকেল বেলা কখনই বেশি সময় ধরে ঘুমাবেন না।

 তিনটের পর আর ঘুমাবেন না

তিনটের পর আর ঘুমাবেন না

বিশেষজ্ঞদের ম,তে দুপুর তিনটের পর আর ঘুমানো উচিত নয়, তাহলে আপনার রাতে ঘুম কখনোই ভালোভাবে হবে না। এতে আপনার ঘুমের সমস্যা দেখা দেবে। নানান রকম রোগেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। তাই সঠিক সময়ে ঘুমোনো খুব দরকার।

 মেজাজ থাকবে ফুরফুরে

মেজাজ থাকবে ফুরফুরে

যদি আপনার কোনও কারণে রাতে সঠিকভাবে ঘুম না হয় তাহলে আপনি দিনের বেলা পাওয়ার ন্যাপ নিতে পারেন। এটিতে কিন্তু আপনার শরীর ভালো হবে , মেজাজও ফুরফুরে থাকবে।

 এই রোগীদের ভালো ঘুম হয় না

এই রোগীদের ভালো ঘুম হয় না

যে সকল ব্যক্তি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত তাদের কিন্তু ঘুম অনেক সময় ভালোভাবে হয় না। তারা শরীর খারাপ হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে আপনাকে পরবর্তীকালে আরোও ভুগতে হতে পারে।

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+