আপনি কি সদ্য মা হয়েছেন, ছোট শিশুর যত্ন নেওয়ার সময় অবশ্যই মানুন এগুলি
প্রথমবার মা হবার আনন্দ যে কতটা তা একমাত্র নারীরাই জানেন। সেই সঙ্গে তাদের কিন্তু দায়িত্ব আরও বেড়ে যায়। আপনিও যদি প্রথমবার মা হন তাহলে শিশুকে যত্ন নেওয়ার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। ছোট বাচ্চাদের কীভাবে যত্ন নেবেন, আর কোন কাজগুলি একদমই করবেন না, জানুন।
আমরা সকলেই জানি, শিশুদের চোখে কাজল লাগানো খুব ভালো তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে শিশুর নানান সমস্যা হতে পারে চোখে। কাজল লাগালে অনেক সময় কাজল চোখের ভেতরে ঢুকে যেতে পারে। শিশুর হাতে নোংরা থাকলে সেই নোংরাও চোখে ঢুকে সৃষ্টি হতে পারে অ্যালার্জি। তাই শিশুদের কাজল লাগানো এড়িয়ে চলাই ভালো।

- কত বছর পর্যন্ত দুধ খাওয়াবেন
অনেকেই শিশুর চার-পাঁচ মাস বয়স হলেই শিশুকে জল ও অন্যান্য খাবার খেতে দেওয়া শুরু করে দেন। তা কিন্তু করবেন না। শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো খুব দরকার। তবেই শিশুর শরীর পুষ্টির ঘাটতি থাকবে না। যদি মায়ের বুকে দুধ কম হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
- সব সময় ডায়পার পরাবেন না
যদি আপনার শিশু বারবার প্রস্রাব করে, তাহলে কিন্তু সবসময়ই তাকে ডায়পার পরিয়ে রাখবেন না। শিশুকে বেশিক্ষণ ডায়পার পরালে তার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ত্বকে ফুসকুড়ি, র্যা শ বেরোতে পারে।
- এগুলি সাবধানে ব্যবহার করবেন
আপনার শিশু যদি সদ্য হয়ে থাকে, তাকে বডিওয়াশ, বডি ম্যাসেজ অয়েল, লোশন ইত্যাদি মাখলে খুব সাবধানে মাখাবেন। এগুলি সব সময় নামী কোম্পানির কেনার চেষ্টা করবেন।
- সাবান দিয়ে হাত ধুয়ে শিশুকে কোলে নেবেন
যখন আপনার শিশুকে আপনি স্পর্শ করবেন, তখন ভালোভাবে হাত ধুয়ে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তবেই স্পর্শ করবেন। দেখবেন আপনার হাতে যেন কোনও ব্যাকটেরিয়া না থাকে। সেই সঙ্গে বাইরে থেকে আসা জামা কাপড়ে কখনোই শিশুকে কোলে নেবেন না।
- মায়ের যেন ঠাণ্ডা না লাগে
সদ্যজাতকে বাড়িতে সাবধানে রাখার পাশাপাশি মাকে সাবধানে রাখতে হবে। মাও যেন সর্বদা সুস্থ থাকে। তার যেন জ্বর, সর্দি-কাশি কিছুই না হয়। ঠাণ্ডা যেন তার সহজে না লাগে। সেদিকে নজর রাখবেন।
- পেটের সমস্যা হতে পারে
আপনার শিশু যদি হঠাৎই খুব কান্নাকাটি করে, তাহলে শুধু খিদে পেয়েছে বলে ভুল করবেন না। হতে পারে তার পেটের যেকোনও সমস্যা হতে পারে। এমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- পিঠে চাপ দেবেন
শিশুদের খাওয়ানোর পরে তাদের পিঠে হালকা ভাবে চাপ দিলে তারা খুব স্বস্তি পায়। তাই আপনিও শিশুকে খাওয়ানোর পর পিঠে হালকা চাপ দিতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications