Sleep Super Foods: রাতে ভালো ঘুমানোর জন্য আজ থেকেই খাওয়া শুরু করুন এই খাবারগুলি
প্রতিটি মানুষেরই রাতে ভালো ঘুমানো দরকার। একজন ব্যক্তির নিত্যদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত। নাহলে শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। কোনও কাজে মন বসে না। তবে সকল ব্যক্তি যে রাতে ভালোভাবে ঘুমাতে পারেন তা নয়, তার প্রধান হল মানসিক চাপ, আর্থিক সঙ্কট বা অন্য কোনও সমস্যা। তবে অনেকেই স্লিপ অ্যাপনিয়া কারণে ভালো ঘুমাতে পারেন না।
যার প্রভাব পরে তাদের পরের দিন, অফিসের কাজে যাওয়ার সময় তাঁরা কোনও কাজেই সঠিক ভাবে মনোযোগ দিতে পারেন না। তাঁরা কাজেও সেভাবে জোর পান না। যদিও আপনার সঙ্গেও সেরকম হয় বা আপনি ভালোভাবে ঘুমাতে না পারেন তাহলে রোজ আপনি এই খাবারগুলো খান। এতে আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন। শরীর থাকবে সতেজ। দেখুন সেই খাদ্য তালিকায় কী কী রাখবেন।

কিউই
কিউই ফলের নাম প্রায় সকলেই শুনছেন। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই থাকে। যা আপনার শরীরের পটাশিয়াম ও ফোলেট ঘাটতি পূরণ করবে। চিকিৎসকেরা বলছেনম, এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার শরীরের জন্য ভালো। এই ফলটি খেলে আপনার রাতে ভালো ঘুম হবেই। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোগের ক্ষমতাও বাড়বে।
চর্বি যুক্ত মাছ
বর্তমান সময় আমরা সকলে ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য চর্বি যুক্ত খাবার খাই না। তবে গবেষণায় দেখা গিয়েছে, মাঝে মধ্যে চর্বি যুক্ত মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার ভালো ঘুম হবে। যে ব্যক্তি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে স্যামন মাছ খান, তাঁরা খুব ভালো ঘুমাতে পারেন।
কারণ, এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যদি আপনি রাতে ভালো ঘুমাতে চান তাহলে বাদাম, আকরোট, পেস্তা, কাজু খান। বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, জিঙ্ক রয়েছে। তাছাড়াও রয়েছে মেলাটনিন। এগুলো আপনার শরীরের ঘুমের উন্নতি ঘটাবে। সেই সঙ্গে শরীর রাখবে সতেজ।

ভাত
ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কারণ যে ব্যক্তি রোজ ভাত খান তাঁদের রাতে ঘুম খুব ভালো হয়। জাপানে প্রাপ্ত বয়স্করা বেশির ভাগই রুটি বা নুডুলস খান। তবে সেখানকার যে ব্যক্তিরা রাতে ভাত খান তাঁদের রাতে ঘুম খুব ভালো হয়, এমনটাই জানা গিয়েছে গবেষণা থেকে।












Click it and Unblock the Notifications