Side Effects of Eggs: ভুলেও ডিমের সঙ্গে এই খাবারগুলি খাবেন না, কিন্তু কেন, জানেন
ডিম আমরা সকলেই ব্রেকফাস্টে রাখি, অফিসের তাড়াহুড়োতে অনেকেরই সকালের জলখাবারে খাবার করার সময় থাকে না। তাই তাড়াতাড়ি সকলেই পাউরুটি, ডিম, কলা খেয়ে থাকেন। আবার অফিসে অনেকেই টিফিন নিয়ে যান, বাচ্চাদেরও স্কুলে টিফিনেও কিন্তু ডিম দেন সকলে। তাছাড়া ডিম খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।
তাছাড়া আমরা শরীর ফিট রাখতে নিত্যদিনই কিন্তু খাদ্য তালিকায় রাখি ডিম । তবে, এমন অনেক খাবার রয়েছে যেগুলি কিন্তু ডিমের সঙ্গে একদমই খাওয়া যাবে না। যদি আপনি সেই খাবারগুলি ডিমের সঙ্গে খান তাহলে আপনার পেট খারাপ হতে পারে। এমন কি হজম শক্তিও কমতে পারে, দেখুন কোন কোন খাবার ডিমের সঙ্গে আপনি একদম খাবেন না।

- সয়াবিনের দুধ
সয়াবিনের দুধ ও ডিম কখনোই একসঙ্গে খাবেন না। কারণ, যেকোনও দুধের জিনিসের সঙ্গে ডিম খাওয়া যায় না। চিকিৎসকেরা বলেন, এগুলি একসঙ্গে খেলে আপনার পেট খারাপ হওয়া সম্ভবনা থাকবে। তাছাড়াও অন্ত্রে নানান সমস্যার সৃষ্টি হয়, তাই ভুলেও সয়াবিনের দুধের সঙ্গে ডিম আপনি খাবেন না।
- চা বা কফি
চা বা কফি খাবার এক ঘন্টা আগে ডিম খেতে পারেন বা চা খাওয়ার একঘন্টা পরে ডিম খেতে পারেন। চায়ের সঙ্গে বা চা খাওয়ার কিছুক্ষণ পরেই ডিম খাবেন না। এতে আপনার গ্যাস, অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকবে। এমনকি এই ডিম খাওয়ার পর সেটাও কিন্তু আপনি হজম করতে পারবেন না। বমিও হতে পারে, তাই আগেই সাবধান হন।
- ভাজা খাবার
শীতকালে ডিপ ফ্রাই অর্থাৎ ভাজা খাবারের সঙ্গে ডিম একদমই খাবেন না। ভাজা মাংসের সঙ্গে অনেক সময় শীতকালে অনেকেই চা বা কফি খেয়ে থাকেন। তবে এটি কিন্তু একদমই খাওয়া উচিত নয়। এতে আপনার হজমের সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে শরীরের মেদ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। চিকিৎসকেরা বলছেন, এই দুটো জিনিস একসঙ্গে খেলে আপনি ক্লান্ত হয়ে পরবেন। এমনকি কাজের এনার্জিও কমতে থাকবে।
- মিষ্টি জাতীয় খাবার
ডিম ও মিষ্টি জাতীয় কোনও খাবার একসঙ্গে খাবেন না। এটি যদি আপনি খান তাহলে আপনার শরীরের রক্ত ক্রমশ জমাট বাঁধতে থাকবে, যা আপনার শরীরের জন্য খুব খারাপ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না।
- কলা
ব্রেকফাস্ট ডিম, কলা, পাউরুটি খাই, তবে এটি কিন্তু একদমই উচিত নয়। ডিমের সঙ্গে কলা একদমই খাবেন না। এটি একসঙ্গে খেলে আপনার হজম করতে অসুবিধা হবে। যেহেতু ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। দুটি খাবারই কিন্তু আপনার পেটকে ক্রমশ ভার করে তুলতে পারে, তাই আগে ডিম খাবেন নয়তো কলা খাবেন। একসঙ্গে এই দুটি খাবার কখনোই খাবেন না।












Click it and Unblock the Notifications